Logo
Logo
×

Advertisement

বিনোদন

দীপিকা আলিয়া শাহরুখ খানকেও ছাড়িয়ে গেলেন তৃপ্তি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৩ পিএম

দীপিকা আলিয়া শাহরুখ খানকেও ছাড়িয়ে গেলেন তৃপ্তি

Advertisement

বলিউডের জনপ্রিয় তারকাদের নিয়ে প্রতি বছর তালিকা প্রকাশ করে আইএমডিবি। এবার যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে বলিউডের বড় তারকাদের ছাড়িয়ে ২০২৪ সালের সবচেয়ে জনপ্রিয় ভারতীয় তারকা হিসেবে আবির্ভূত হয়েছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি।

অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, বলিউড বাদশাহ শাহরুখ খান, আলিয়া ভাটকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন এ সুন্দরী। 

আইএমডিবির তালিকায় সর্বাধিক জনপ্রিয় তারকাদের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তিন নম্বরে আছেন ঈশান খট্টর। চার নম্বরে বাদশাহ শাহরুখ খান।

আনন্দবাজারের প্রতিবেদন বলছে, ২০২৪ সালের সবচেয়ে জনপ্রিয় ভারতীয় তারকাদের তালিকা প্রকাশ করেছে আইএমডিবি। বিশ্বব্যাপী আইএমডিবিতে ২৫০ মিলিয়নেরও বেশি মাসিক ভিজিটরের প্রকৃত পেজ ভিউয়ের ভিত্তিতে তালিকাটি তৈরি করা হয়েছে। অভিনেতা রণবীর কাপুর অভিনীত 'অ্যানিমেল'-এ অভিনয়ের মাধ্যমে ভাইরাল সেনসেশন হয়ে ওঠা তৃপ্তি দিমরি এ তালিকায় শীর্ষস্থান দখল করেছেন। এক নম্বর ভারতীয় তারকা হিসাবে আবির্ভূত হয়েছেন। এ বছর 'ব্যাড নিউজ', 'ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও' ও 'ভুল ভুলাইয়া ৩' নামের তিনটি ছবিতে অভিনয় করে আলোড়ন সৃষ্টি করেন এ অভিনেত্রী।

Advertisement

তৃপ্তি দিমরি

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম