Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

একাধিক নতুন ভিডিওর শুটিং করছেন সালমা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৯:০০ পিএম

একাধিক নতুন ভিডিওর শুটিং করছেন সালমা

সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা

Advertisement

নতুন গান ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। ধারাবাহিকভাবে প্রতিমাসে একাধিক নতুন গান প্রকাশ করছেন তিনি।

এছাড়াও গানগুলোর ভিডিওতে রয়েছে তার উপস্থিতি। এজন্য আলাদা করে তাকে শুটিংয়েও অংশ নিতে হচ্ছে। এদিকে সম্প্রতি চারটি গানের মিউজিক ভিডিওর শুটিংয়ে অংশ নিয়েছেন সালমা গানগুলোর রেকর্ডিং আগেই শেষ করেছেন। জানিয়েছেন, ভিডিও ধারনের কাজ শেষে ধারাবাহিকভাবে এগুলো প্রকাশ হবে।

শুটিং অভিজ্ঞতা জানিয়ে সালমা বলেন, ‘খুব বেশি প্রয়োজন না হলে শুটিং করতে চাই না। শুটিংয়ে অনেক কষ্ট করতে হয়। বাইরে রোদের মধ্যে কাজ করতে হয়। যারা কাজ করেন, তারা যে কতো কষ্ট করেন সেটা শুটিংয়ে গেলে অনুভব করা যায়। কিন্তু অনেক প্রযোজনা প্রতিষ্ঠান চায় গানের ভিডিওতে শিল্পীর উপস্থিতি। শিল্পী হিসাবে তখন আর নিষেধ করা যায় না। গানের ব্যাবসায়িক দিকও বিবেচনা করতে হয় আমাদের।’

এদিকে নতুন গান প্রকাশের ধারাবাহিকতায় সম্প্রতি আরও দুইটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন এ সংগতিশিল্পী। গানগুলোর শিরোনাম ‘একমাত্র ঠিকানা’ ও ‘ভালোবাসার মূল্য দিলানা’। কথা ও সুর করেছেন মামুন আফনান রুমি। সংগীতায়োজন করেছেন এস ডি সাগর। গান দুটি ভিন্ন ভিন্ন কোম্পানি থেকে প্রকাশত হবে।

Advertisement

মৌসুমী আক্তার সালমা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম