Logo
Logo
×

Advertisement

বিনোদন

মুক্তি পাচ্ছে ‘ডেঞ্জার জোন’, আগ্রহ নিয়ে প্রেক্ষাগৃহে দেখার অপেক্ষায় জলি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:০৩ পিএম

মুক্তি পাচ্ছে ‘ডেঞ্জার জোন’, আগ্রহ নিয়ে প্রেক্ষাগৃহে দেখার অপেক্ষায় জলি

ছবি: সংগৃহীত

Advertisement

দীর্ঘদিন পর খবরের শিরোনামে উঠে এলেন অভিনেত্রী জলি। এখন আর তাকে পর্দায় খুব একটা দেখা যায় না। তবে আবারও দেখা যাবে পর্দায় এ অভিনেত্রীকে। আগামী ১৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘ডেঞ্জার জোন’। তার বিপরীতে আছেন অভিনেতা বাপ্পি।

আর ডেঞ্জার জোনের মাধ্যমে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন বাপ্পী-জলি। এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ডিজে সোহেল, মেহেরিমা, সীমান্ত, শামীম, রাজু সরকার প্রমুখ। 

এর আগে সর্বশেষ ‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনেমায় দেখা গিয়েছিল অভিনেত্রী জলিকে। এরপর দীর্ঘদিন মিডিয়ায় অনুপস্থিত ছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও খুব একটা সরবও ছিলেন না এ অভিনেত্রী।

‘ডেঞ্জার জোন’ সিনেমাটি নির্মাণ করেছেন বেলাল সানী। এতে জলির সঙ্গে জুটি বেঁধেছেন বাপ্পি। ছবিটির কাজ অনেক আগেই শেষ করা হয়েছিল। কিন্তু মুক্তির জন্য অপেক্ষা করতে হয়েছে। অবশেষে ‘ডেঞ্জার জোন’র পোস্টার প্রকাশ করে আনুষ্ঠানিক মুক্তির ঘোষণা দেন নির্মাতা।

‘ডেঞ্জার জোন’ প্রসঙ্গে জলি বলেন, সপ্তাহখানেক আগে জানতে পারলাম ছবিটি মুক্তি পাচ্ছে। শোনার পরই খুব আগ্রহ নিয়ে প্রেক্ষাগৃহে দেখার জন্য অপেক্ষা করছি। দর্শকদের সঙ্গেই সিনেমাটি দেখব। আশা করছি নিরাশ হবেন না সিনেমাপ্রেমীরা।

Advertisement

ঢালিউড বাপ্পী চৌধুরী জলি

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম