Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মা হওয়ার পর প্রকাশ্যে দীপিকা, চেহারায় যে পরিবর্তন তার

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫ এএম

মা হওয়ার পর প্রকাশ্যে দীপিকা, চেহারায় যে পরিবর্তন তার

Advertisement

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বেঙ্গালুরুর একটি রাস্তা থেকে হেঁটেই পৌঁছে যান অনুষ্ঠানে। সঙ্গে ছিলেন দীপিকার কয়েকজন বন্ধুবান্ধব। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সংগীতশিল্পী দিলজিৎ দোসঞ্জের অনুষ্ঠান মানেই উন্মত্ত ভক্ত-অনুরাগীদের উত্তেজনা। আর তার অনুষ্ঠানে দোসর হয়েছিলেন দীপিকা পাড়ুকোন। হঠাৎই বেঙ্গালুরুতে দিলজিতের অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিলেন নায়িকা। মা হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে দেখা গেল অভিনেত্রীকে। তবে তার জন্য তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে।

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, বেঙ্গালুরুর ট্রাফিক সম্পর্কে প্রায় সবাই অবহিত। ঘণ্টার পর ঘণ্টা কেটে যায় সেই ট্রাফিক সিগন্যালে। সেই একই সমস্যায় পড়েছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ট্রাফিক সিগন্যাল ছাড়ার অপেক্ষা করতে গেলে হয়তো দিলজিতের সঙ্গে আর দেখাই হতো না। তাই তড়িঘড়ি গাড়ি থেকে নেমে পড়েন অভিনেত্রী। বেঙ্গালুরুর সেই রাস্তা থেকে হেঁটেই পৌঁছেন যান অনুষ্ঠানে। সঙ্গে ছিলেন দীপিকার কয়েকজন বন্ধুবান্ধব। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বন্ধুদের সঙ্গে হই হই করতে করতে দিলজিতের অনুষ্ঠানে যান দীপিকা। তবে অভিনেত্রীকে এ দিন দেখা যায় ভিন্ন অবতারে। সেই টান টান মেদহীন চেহারার বদলে এখন তিনি খানিক পৃথুলা। কিন্তু ভাটা পড়েনি তার সৌন্দর্যে। পরনে ঢিলেঢালা ডেনিম প্যান্ট আর ঢিলেঢালা টিশার্ট। খোলা চুল। গহনা বলতে কানে দুল আর হাতে ঘড়ি।

অনুষ্ঠানে দীপিকাকে কখনো দর্শকাসন থেকে নাচতে দেখা যায়। আবার কখনো দেখা যায় মঞ্চের পেছন থেকে দিলজিতের গান শুনছেন তিনি। এমনকি মঞ্চেও পৌঁছে যান অভিনেত্রী। সঙ্গে নিজের প্রসাধনী সংস্থার প্রচারও সেরে নেন দীপিকা। দিলজিৎ নিজেই বলেন, তিনি নাকি দীপিকার ব্র্যান্ডের সাবানই একমাত্র ব্যবহার করে থাকেন।

দীপিকা সম্পর্কে দিলজিৎ আরও বলেন, কত ভালো ভালো কাজ করেছেন। বড়পর্দায় ওকে আমরা দেখেছি। কখনো ভাবিনি, এত কাছ থেকে ওকে দেখব। কী মিষ্টি মানুষ! নিজের যোগ্যতায় বলিউডে জায়গা তৈরি করেছেন। ওকে অনেক ভালোবাসা। আমার অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ।

Advertisement

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বেঙ্গালুরু

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম