Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বিয়ের পিঁড়িতে অনুরাগকন্যা, গায়ে হলুদের মুহূর্ত প্রকাশ্যে আনলেন পরিচালক

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৪:২৫ পিএম

বিয়ের পিঁড়িতে অনুরাগকন্যা, গায়ে হলুদের মুহূর্ত প্রকাশ্যে আনলেন পরিচালক

ছবি: সংগৃহীত

Advertisement

অনেক দিন ধরে শেন গ্রেগয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন অনুরাগকন্যা। ইতোমধ্যে বিয়ের আগের বিভিন্ন রীতি শুরু হয়ে গেছে। যদিও এর আগে গত বছর বাগদান পর্ব সেরেছিলেন আলিয়া ও শেন। অনুরাগ নিজেই মেয়ের গায়ে হলুদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন।

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, বিয়ের পিঁড়িতে বসছেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া কাশ্যপ। দীর্ঘ দিন ধরে শেন গ্রেগয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন অনুরাগকন্যা। গত বছর বাগদান পর্ব সেরেছিলেন আলিয়া ও শেন। এবার বিয়ের পালা। ইতোমধ্যে বিয়ের আগের বিভিন্ন রীতি শুরু হয়ে গেছে। অনুরাগ নিজেই মেয়ের গায়ে হলুদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। বর-কনে দুজনেই এ দিন মিলিয়ে হলুদ রঙের পোশাক বেছে নিয়েছেন।

আলিয়ার পরনে হলুদ লেহেঙ্গা। শেন বেছে নিয়েছেন হলুদ রঙের পাঞ্জাবি। গায়ে হলুদ থেকে মেয়ে-জামাইয়ের ফুলের পাপড়ি মাখা সোহাগি ছবি শেয়ার করে নিয়েছেন পরিচালক অনুরাগ কাশ্যপ। ছবিতে সেই আসরে দেখা যাচ্ছে খুশি কাপুরকেও। খুশির পরনেও হলুদ ছাপ লেহেঙ্গা। সঙ্গে মানানসই গহনা ও মাথায় বাঁধা খোঁপা।

ছবিতে খুশি ছাড়াও দেখা যাচ্ছে পরিচালক ইমতিয়াজ আলির কন্যা ইদা আলি ও ফ্যাশন ব্লগার মুসকান চনানাকে। ইদাও সামাজিক যোগাযোগমাধ্যমে গায়ে হলুদের একটি ভিডিও শেয়ার করেছেন। শনিবারও প্রাকবিবাহ অনুষ্ঠান ছিল। খুশির সেই অনুষ্ঠানের কিছু ছবি রয়েছে। 

খুশি সেই ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, আলিয়া ও শেনের বিয়ের মৌসুম শুরু হলো। এই দিন আলিয়া বেছে নিয়েছিলেন সাদা রঙের একটি গাউন। গলায় নজরকাড়া হার। কনের সহচরীরা এ দিন সবাই পরেছিলেন গোলাপি রঙের পোশাক। খুশি বেছে নিয়েছিলেন হালকা গোলাপি রঙের অফ শোল্ডার পোশাক।

গত বছর থেকেই জল্পনা— ঠিক কবে বিয়ে করছেন অনুরাগকন্যা। এর পর বাগদান পর্ব সেরেছিলেন আলিয়া ও শেন। ঘনিষ্ঠ পরিজনদের সাক্ষী রেখেছিলেন সেই বিশেষ দিনে। আগামী ১১ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়ছেন তারা। বিয়ের ঠিক আগেই মেয়ের বিষয়ে একটি আবেগঘন পোস্ট করেছেন অনুরাগও।

Advertisement

অনুরাগ কাশ্যপ আলিয়া কাশ্যপ বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম