Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

রণবীরের ‘রামায়ণ’-এ হনুমান সানি, হাঁকলেন মোটা পারিশ্রমিক

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০২:৫৩ পিএম

রণবীরের ‘রামায়ণ’-এ হনুমান সানি, হাঁকলেন মোটা পারিশ্রমিক

ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড অভিনেতা সানি দেওলের ‘গদর ২’-এর তুমুল সাফল্য তার ফিল্মি ক্যারিয়ারকে নতুন করে ট্র্যাকে নিয়ে এসেছে। লম্ফ-ঝম্ফতে সানি ওস্তাদ। গর্জনেও তাকে টেক্কা দেওয়া বেশ কঠিন। তার ওপর ঢাঁই কিলো কা হাত।—এমন বলিউডি নায়কই যে হনুমান হিসেবে পারফেক্ট, তা তো বলাই বাহুল্য। তবে খোদ হনুমান থুড়ি সানি দেওল কিন্তু একেবারেই চুপ। বরং বলিপাড়ার গুঞ্জন বলছে— রণবীরের রামায়ণ-এ তিনিই হনুমান। 

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এ এন্ট্রি নিলেন সানি দেওল। না কোনো গুঞ্জন নয়, সম্প্রতি সানিই জানিয়েছেন এ কথা। যে ছবিতে রামের চরিত্রে রণবীর কাপুর ও রাবণের ভূমিকায় দক্ষিণী তারকা যশ রয়েছেন। সেই ছবি সানিকে কী অবতারে দেখা যাবে তা কিন্তু স্পষ্ট করেননি গদর অভিনেতা। তবে শোনা যাচ্ছে, রামায়ণে তাকে দেখা যাবে হনুমানের চরিত্রেই। অর্থাৎ রটেছিল যেটি, সেটিই হতে চলেছে রামায়ণে।

জানা গেছে, ‘রামায়ণ’-এ হনুমান হওয়ার জন্য সানি নাকি হাঁকিয়েছেন মোটা টাকার পারিশ্রমিক। বজরংবলির চরিত্রে অভিনয় করার জন্য প্রযোজনা সংস্থার কাছে ৪৫ কোটি টাকা চেয়ে বসেছেন সানি দেওল। যদিও সেই বিষয়ে সরাসরি কোনোরকম মুখ খোলেননি অভিনেতা। সানি দেওলের শারীরিক গড়নের সঙ্গেও দারুণ মানিয়ে যাবে চরিত্রটি। উপরন্তু ‘গদর ২’ ছবির বদৌলতেও ভক্তদের মনে যে রকম ইমেজ তৈরি করেছেন তিনি, তাতে অভিনেতাকে বজরংবলি হিসেবে পাওয়া গেলে জব্বর বিষয় হবে বলে জানিয়েছেন তার ভক্ত-অনুরাগীরা।

Advertisement

সানি দেওল রণবীর কাপুর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম