Logo
Logo
×

Advertisement

বিনোদন

প্রচারের লোভে শাহরুখকে ব্যবহার প্রসঙ্গে যা বললেন মাহিরা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০৪:২৪ পিএম

প্রচারের লোভে শাহরুখকে ব্যবহার প্রসঙ্গে যা বললেন মাহিরা

ছবি: সংগৃহীত

Advertisement

পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে অভিনয় করার পর থেকেই আলোচনা-সমালোচনায় আছেন। ‘রইস’ মুক্তির সাত বছর পরও বাদশাকে নিয়ে নানা প্রশ্নের উত্তর দিতে হয় অভিনেত্রীকে। 

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, কিং খানের সঙ্গে বলিউডের ছবিতে অভিনয় করেছিলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ২০১৭ সালে মুক্তি পায় রাহুল ঢোলাকিয়া পরিচালিত ছবি ‘রইস’। এ ছবিতে বাদশার সঙ্গে মাহিরার রসায়ন দর্শকদের পছন্দ হয়। তারপর থেকেই একাধিক সময়ে ক্যারিয়ার প্রসঙ্গে শাহরুখের সঙ্গে কাজ নিয়ে কথা বলেন মাহিরা খান। তবে তার জন্য তাকে অনেক সময়েই কটাক্ষের শিকারও হতে হয়েছে। সম্প্রতি এ প্রসঙ্গে সমালোচকদের উদ্দেশে পাল্টা উত্তর দিয়েছেন অভিনেত্রী।

মাহিরা শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন বলেই মাঝেমধ্যেই তাকে সেই কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে প্রশ্নের সম্মুখীন হতে হয়। কিন্তু শাহরুখকে নিয়ে বারবার কথা বলায় অনেকেই মনে করেন, পুরোটাই অভিনেত্রীর প্রচারের আলোয় থাকার কৌশল। কারণ শাহরুখকে নিয়ে কথা বললে মাহিরা চর্চায় থাকবেন এমন ধারণা নেটিজেনদের।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মাহিরাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমাকে কেউ প্রশ্ন করলে আমি উত্তর দিই। কিন্তু মানুষ ভাবে, আমি নিজে থেকেই ওর (শাহরুখ) বিষয়ে কথা বলছি। আমি তো নিজে থেকে কখনই তাকে নিয়ে কথা বলি না। 

এ ধরনের আলোচনা শুনলে মাহিরার মনের মধ্যে কী চলে, তা-ও স্পষ্ট করেছেন অভিনেত্রী। তিনি বলেন, আমার তো মনে হয়, কারও কোনো সমস্যা হলে আমাকে ওর সম্পর্কে জিজ্ঞাসা করারই কোনো প্রয়োজন পড়ে না।

Advertisement

বলিউড মাহিরা খান শাহরুখ খান

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম