Logo
Logo
×

Advertisement

বিনোদন

শুটিং সেটে বড় দুর্ঘটনার শিকার অক্ষয় কুমার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:১৬ পিএম

শুটিং সেটে বড় দুর্ঘটনার শিকার অক্ষয় কুমার

Advertisement

মুম্বাইয়ে পরিচালক তরুণ মনসুখানির ‘হাউসফুল ৫’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার। সেই ছবিরই একটি দৃশ্যের শুটিংয়ের সময় চোট পান অভিনেতা। দুর্ঘটনায় অক্ষয়ের চোখ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ে ‘হাউসফুল ৫’ সিনেমার শুটিং সেটে অক্ষয় একটি কঠিন দৃশ্যে অভিনয় করছিলেন। সেই সময়ে একটা কিছু উড়ে এসে তার চোখে পড়ে। সঙ্গে সঙ্গে শুটিং সেটে চোখের চিকিৎসককে ডেকে আনা হয়। চিকিৎসক অক্ষয়ের চোখে ওষুধ দিয়ে ব্যান্ডেজ বেঁধে দেন। আপাতত অভিনেতাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। অন্য অভিনেতাদের নিয়ে ছবির শুটিং চলছে।

এমন পরিস্থিতিতেও অক্ষয় দ্রুত শুটিং শুরু করতে চাইছেন বলে একটি সূত্র জানায়। ফের শুটিং সেটে ফিরে আসতে উদগ্রীব তিনি। একেবারে অন্তিম পর্যায়ের শুটিং বাকি রয়েছে। তাই অভিনেতা আর ছবির কাজ ফেলে রাখতে চাইছেন না।

উল্লেখ্য, ‘হাউসফুল ৫’ ছবিতে অক্ষয় ছাড়াও অভিনয় করছেন রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, শ্রেয়াস তলপড়ে, চাঙ্কি পান্ডে, জ্যাকুলিন ফার্নান্দেজ, নার্গিস ফাকরি। এ ছাড়া দেখা যাবে ফারদিন খান, দিনা মারিয়া, জনি লিভার, জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত, নানা পাটেকার, সোনম বাজওয়া, চিত্রাঙ্গদা সিং ও সৌন্দর্য শর্মাকে।

ইউরোপের বেশ কিছু জায়গায় ছবির শুটিং হয়েছে। টানা ৪০ দিন ধরে একটি ক্রুজেও শুটিং হয়েছে এ ছবির। নিউক্যাসল, স্পেন, নরম্যান্ডি, প্লাইমাউথসহ বিভিন্ন জায়গায় এ ছবির শুটিং হয়েছে। ছবির পরিচালক তরুণ মনসুখানি। ২০২৫ সালের ৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এ ছবি।

Advertisement

চিকিৎসক অক্ষয় ওষুধ অভিনেতা

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম