Logo
Logo
×

Advertisement

বিনোদন

ফটোশুট নিয়ে ব্যস্ত বুবলী

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৫১ এএম

ফটোশুট নিয়ে ব্যস্ত বুবলী

Advertisement

ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী। বর্তমানে নতুন একটি সিনেমার কাজ করছেন। ‘পিনিক’ নামে সিনেমাটিতে তার সঙ্গে রয়েছেন চিত্রনায়ক আদর আজাদ।

কক্সবাজারের পর এফডিসিতেও কয়েকদিন শুটিং করেছেন বুবলী। এটি ছাড়া আর কোনো সিনেমার কাজ এ মুহূর্তে হাতে নেই তার।  তাই সময়টা কাজে লাগিয়ে তিনি ব্যস্ত রয়েছেন বিভিন্ন ফটোশুট ও শো-রুম উদ্বোধন নিয়ে।

ইতোমধ্যেই অংশ নিয়েছেন বিয়ে, গায়ে হলুদসহ একাধিক ফটোশুটে। সম্প্রতি বুবলীর বউ সাজের কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেখানে অল্প বয়সী ছেলের সঙ্গে জুটি গড়েছেন তিনি।

এই ছবি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেকেই তাদের এ যুগলবন্দীকে ‘অসম’ জুটি হিসাবে দেখছেন।

এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘সবসময় কিছু ভিন্নতা না আনলে সেটা নিয়ে আলোচনা হয় না। আমরা ফটোশুটের সময় জানতাম, এটা নিয়ে আলোচনা হবে। কেউ পজিটিভলি নেবে, কেউ বিষয়টা ভিন্নভাবে দেখবে। সেদিক থেকে আমরা সাকসেস।’

Advertisement

সিনেমা বুবলী

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম