Logo
Logo
×

Advertisement

বিনোদন

আল্লুকে নিয়ে নীরবতা ভাঙলেন রাশমিকা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ পিএম

আল্লুকে নিয়ে নীরবতা ভাঙলেন রাশমিকা

Advertisement

ভারতের হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে 'পুষ্পা-২ দেখতে গিয়ে পদদলিত হয়ে একজন সিনেমাপ্রেমীর মৃত্যু হয়েছে। এর পরিপ্রেক্ষিতে এ ছবির জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকেই চারদিকে আলোচনার ঝড় ওঠে। অবশেষে তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন তেলেঙ্গানা হাইকোর্ট। এ দক্ষিণী অভিনেতাকে গ্রেফতার করায় ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। যদিও এ অভিনেত্রী আল্লু অর্জুনের গ্রেফতারের পর নীরব ছিলেন।

অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে অভিনেত্রী লিখেছেন— এসব কী দেখছি আমি? যেন বিশ্বাস করতে পারছি না। যে ঘটনা সেদিন ঘটেছিল, তা সত্যিই বেদনাদায়ক। যদিও এটা দেখে খারাপ লাগছে— কীভাবে সব দোষ একটা মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো। দুটি ঘটনায় আমি মর্মাহত।

এর আগে গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা-২’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ করেছিল হায়দরাবাদ পুলিশ। ফলে অভিনেতা আল্লু অর্জুনকে গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। আল্লুসহ সাতজনের বিরুদ্ধে সেই অভিযোগ করা হয়। শুক্রবার অভিনেতার পাশাপাশি আরও দুজনকে গ্রেফতার করে পুলিশ। পরে সবাইকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট।

Advertisement

ভারত হায়দরাবাদ পুষ্পা-২ মৃত্যু

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম