Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

হিমির স্বপ্ন পূরণ হবে কি?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩৩ এএম

হিমির স্বপ্ন পূরণ হবে কি?

ছবি: সংগৃহীত

Advertisement

বর্তমান সময় ইউটিউবে বেশ জনপ্রিয় জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। এ জুটির শতাধিকের বেশি নাটক প্রচার হয়েছে। নিলয়ের সঙ্গে জুটি বেঁধে হিমির ব্যস্ততাও বেড়েছে। 

তার মতে, মাসে গড়ে ২৬ দিন শুটিং করেন তিনি। তবে শুক্রবার কোনো শুটিং রাখেন না। এ দিনটি তার পরিবারের সঙ্গে কাটান। এ অভিনেত্রীকে নিলয়ের বাইরে অন্য কোনো অভিনেতার সঙ্গে খুব একটা দেখাও যায় না। বর্তমানে তিনি রয়েছেন বরিশালে। সেখানেও দুটি নাটকের কাজ নিয়ে গিয়েছেন। সহশিল্পী সেই নিলয় আলমগীর। 

কেন অন্য নায়কের সঙ্গে কাজ করেন না, এমন প্রশ্নে হিমি বলেন, ‘আমার কাছে তো অন্যদের কাজ আসে না। যদি আসত, তাহলে করতাম। আমার কারও সঙ্গে ব্যক্তিগতভাবে কোনো ঝামেলা নেই। হতে পারে পরিচালক কিংবা প্রযোজকদের চয়েজ এটা। এখানে তো আমি কিছু করতে পারি না। আমি সবার সঙ্গেই কাজ করতে চাই। কিন্তু কেন হচ্ছে না বা কাজ আসছে না তা আমি আসলে জানি না। এমনও হতে পারে, অনেকে আমার সঙ্গে কাজ করতে চান না। কেন চান না, সেটাও আমি জানি না।’

তিনি আরও বলেন, ‘আমার কাছে কোনো কাজের প্রস্তাব এলে গল্প, চরিত্র ঠিক মনে হলে অবশ্যই করি। এখন যদি কাজই না আসে, সেটা নিয়ে তো কিছু বলতে পারি না। আর এসব নিয়ে ভাবিও না। আমি যা করছি, তাতেই ভীষণ খুশি। তবে হ্যাঁ, ইদানীং আমার হলিউডে কাজ করার প্রতি আগ্রহ বেড়েছে খুব। মাঝেমধ্যে অবসরে হলিউড সিরিজ, ফিল্ম দেখা হয়। সেগুলো দেখে ইচ্ছা জাগে, ইশ, যদি এ সিরিজ-ফিল্মগুলোতে অভিনয় করতে পারতাম! জানি না হবে কি না কখনো। কিন্তু স্বপ্ন দেখতে তো ক্ষতি নেই। বলতে পারেন এখন আগ্রহ, ইচ্ছা বা স্বপ্ন এটাই।’

Advertisement

জান্নাতুল সুমাইয়া হিমি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম