Logo
Logo
×

Advertisement

বিনোদন

এমন বুবলীকে দেখে আপনিও চমকে যাবেন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৪ পিএম

এমন বুবলীকে দেখে আপনিও চমকে যাবেন

Advertisement

শবনম ইয়াসমিন বুবলী হচ্ছেন একজন বাংলাদেশি অভিনেত্রী। ২০১৬ সালে বসগিরি ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে তার আত্মপ্রকাশ ঘটে। 

নোয়াখালী জেলার সোনাইমুড়িতে জন্মগ্রহণ করা বুবলী সরকারি তিতুমীর কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক পাস করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ পড়ছেন।

পেশাগত জীবনের শুরুতে উড়োজাহাজের কেবিন ক্রু ছিলেন বুবলী। এরপর সংবাদপাঠিকার ভূমিকায়ও তাকে দেখা যায়।

অবশেষে থিতু হয়েছেন চলচ্চিত্রে। ইতোমধ্যে অভিনয়ে পার করেছেন আট বছর। এই সময়ে দুই ডজনের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। 

অতীতে কোনো ছবিতে তাকে নেতিবাচক চরিত্রে দেখা যায়নি। এবার নেতিবাচক চরিত্রে পর্দায় আসছেন বুবলী। ছবির নাম ‘পিনিক’,।

ছবির পরিচালক জাহিদ জুয়েল। আর প্রযোজক শিমুল খান। রোববার প্রযোজক জানান, এমন বুবলীকে এর আগে কেউ দেখেনি। একেবারে নতুন, অন্য রকম একজন। পর্দায় তাকে দেখার পর যে কেউ চমকে যাবেন। এমনিতে আমাদের এই ছবির একটি চরিত্র ছাড়া সব কটিই নেগেটিভ। প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের গল্প।

কক্সবাজার ও রামুতে গত নভেম্বরে ‘পিনিক’ ছবির শুটিং হয়। ২২ ডিসেম্বর শুটিং শেষ হওয়ার কথা। গানের শুটিং দেশের বাইরে করার পরিকল্পনা রয়েছে পরিচালকের। আগামী বছরের ঈদুল ফিতরে ছবিটি মুক্তির পরিকল্পনা।

Advertisement

শবনম বুবলী

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম