Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘লাবণ্য’ রূপে মুগ্ধতা ছড়াচ্ছেন পরীমনি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৩২ পিএম

‘লাবণ্য’ রূপে মুগ্ধতা ছড়াচ্ছেন পরীমনি

ছবি: ফেসবুক

Advertisement

পশ্চিমবঙ্গের সিনেমায় অভিষেক হতে যাচ্ছে পরীমনির। নতুন বছরে তার অভিনীত ‘ফেলুবক্সী’ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আগামী ১৭ জানুয়ারি মুক্তি পেতে যাওয়া এই সিনেমায় পরীমনি দেখা দেবেন ‘লাবণ্য’ রূপে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পরীমনি তার ফেসবুক পেজে একটি পোস্টার শেয়ার দিয়েছেন। লিখেছেন, ‘লাবণ্যের সাথে পরিচিত হও, যে তার উষ্ণতা এবং আত্মবিশ্বাস দিয়ে সমস্ত কিছুকে প্রজ্বলিত করে। চমৎকার মন, বিশেষকরে চওড়া হাসি দিয়ে সে বুদ্ধিদীপ্তভাবে মানবিকতা এবং ভালোবাসাকে ছড়িয়ে দেয়।’

পরীমনির এমন লুক দেখে তার ভক্তরা খুব খুশি। পোস্টের নিচে একজন মন্তব্য করেছেন,  ‘শুভকামনা রইলো। অপেক্ষায় আছি!’ আরেকজন লিখেছেন, ‘ওয়াও’। অপর একজনের মন্তব্য করেছেন, ‘অনেক সুন্দর লাগছে পরী।’

সিনেমাটি নির্মাণ করেছেন দেবরাজ সিনহা। পরীমণি ছাড়াও অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। এছাড়াও আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। শুটিং হয়েছে গত বছরের এপ্রিলে।

‘ফেলুবক্সী’ সিনেমায় লাবণ্য চরিত্রে কাজ করা নিয়ে পরীমনি বলেছেন, ‘লাবণ্য চরিত্রটা যখন পড়লাম, তখন মনের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল যে, এটা আমি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবো। সেই কারণে চরিত্রটা করেছি। কতটা ভালো পেরেছি বা পারছি, সেটা দর্শক বলবে।’

থ্রিলার ঘরানার ‘ফেলুবক্সী’তে নাম ভূমিকায় অভিনয় করেছেন সোহম চক্রবর্তী।

Advertisement

পরীমনি

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম