Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অপেক্ষায় অনির্বাণ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১১:৫১ পিএম

অপেক্ষায় অনির্বাণ

ছবি: সংগৃহীত

Advertisement

কাজ নেই কলকাতায়। তাই বাংলাদেশে কাজ করার জন্য মুখিয়ে আছেন সেখানকার শিল্পীরা। একাধিক অভিনয়শিল্পী ইতোমধ্যে ঢাকায় কাজও করেছেন। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন অনির্বাণ ভট্টাচার্য।

কলকাতার নাটকের এ অভিনেতা বাংলাদেশের আলোচিত ওয়েব সিরিজ ‘মহানগর’-এর দ্বিতীয় কিস্তিতে কাজ করেছেন। এবার অপেক্ষায় আছেন তৃতীয় কিস্তির জন্য। যদি ডাক আসে! এমনটিই কলকাতার একটি গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।

এই ওয়েব সিরিজটি পরিচালনা করছেন আশফাক নিপুন। এতে কেন্দ্রীয় চরিত্র ‘ওসি হারুন’-এ অভিনয় করে বেশ প্রশংসিত বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। যদিও তৃতীয় সিজনের বিষয়ে নির্মাতার পক্ষ থেকে এথনও কিছু জানানো হয়নি।

Advertisement

অনির্বাণ ভট্টাচার্য কলকাতা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম