Logo
Logo
×

Advertisement

বিনোদন

অবশেষে বিয়ের পিঁড়িতে শেহেরিয়ার-মাহিন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:৪৬ এএম

অবশেষে বিয়ের পিঁড়িতে শেহেরিয়ার-মাহিন

ছবি: সংগৃহীত

Advertisement

বিয়ে করছেন পাকিস্তানে জনপ্রিয় অভিনেতা শেহেরিয়ার মুনাওয়ার ও অভিনেত্রী মাহিন সিদ্দিকী। 

জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে দুজনের বিয়ে-পূর্ব আনুষ্ঠানিকতা ‘ধোলকি’ শুরু হয়েছে। এতে গাঢ় বাদামি রঙের কুর্তার সঙ্গে মিলিয়ে শাল জড়িয়েছেন শেহেরিয়ার। কনে মাহিনকে হলুদ রঙের জামা ও পালাজ্জোর সঙ্গে ওড়নায় দেখা গেছে।

অভিনয়ের পাশাপাশি নির্মাতা ও প্রযোজক হিসেবেও পরিচিত শেহেরিয়ার। মাহিন সিদ্দিকী ‘দোবারা’সহ বেশ কয়েকটি ড্রামা সিরিজে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

গতকাল ‘ধোলকি’ আয়োজন করেছেন নির্মাতা ও প্রযোজক অসিম রেজা। এতে তারকা অভিনেত্রী মাহিরা খান, নির্মাতা ও প্রযোজক মমাল শেখসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এদিন সন্ধ্যায় আলী হামজা ও জিমি খানের পরিবেশনা আমন্ত্রিত অতিথিদের মুগ্ধ করেছে। দুই তারকার বিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যমের শিরোনামে এসেছে।

Advertisement

পাকিস্তানি তারকা শেহেরিয়ার মুনাওয়ার মাহিন সিদ্দিকী

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম