Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মুম্বাইয়ের অ্যাপার্টমেন্ট কেন ভাড়া দিয়ে দিলেন মাধুরী?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৭ পিএম

মুম্বাইয়ের অ্যাপার্টমেন্ট কেন ভাড়া দিয়ে দিলেন মাধুরী?

Advertisement

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে বর্তমানে খুব কম সিনেমায় দেখা যায়। তাই এখন ঘরে বসেই দিন পার করছেন তিনি। এমনকি রিয়্যালিটি শোর বিচারক হিসেবেও আর দেখা যায় না অভিনেত্রীকে। 

২০২২ সালে মাধুরী দীক্ষিত মুম্বাইয়ের লোয়ার পারেলে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছিলেন। এ সম্পত্তিটি কিনতে প্রায় ৪৮ কোটি টাকা খরচ করেন অভিনেত্রী। ৫৩ তলায় ৫৩৮৪ বর্গফুট জুড়ে বিস্তৃত এ অ্যাপার্টমেন্টটি। যেখান থেকে মায়ানগরীর দৃশ্য স্পষ্টত দেখা যায়। অভিনেত্রী সাতটি গাড়ি পার্কিংয়ের জায়গাও বুকিং করে রেখেছেন।

এদিকে অভিনেত্রী মাধুরী মুম্বাইয়ের আন্ধেরি ওয়েস্টের অফিস ভাড়া দিলেন। অনেক বলিউড সেলিব্রিটিই এ বছর তাদের লক্ষাধিক টাকায় অ্যাপার্টমেন্ট ভাড়া দিয়েছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন মাধুরী দীক্ষিতও। 

অভিনেত্রী আন্ধেরির পশ্চিমে তার ১৫৯৪.২৪ বর্গফুট অফিস স্পেস একটি প্রাইভেট কোম্পানিকে ভাড়া দিয়েছেন। প্রায় ৯ লাখ টাকা সিকিউরিটি ডিপোজিট করা হয়েছে। 

প্রথম বছরের জন্য মাসিক ভাড়া ধার্য করা হয়েছিল ৩ লাখ টাকা। কিন্তু দ্বিতীয় বছর থেকে এই ভাড়া বাড়িয়ে ৩ লাখ ১৫ হাজার টাকা করা হবে। ইতোমধ্যে শাহিদ কাপুর প্রতি মাসে ২০ লাখ টাকা ভাড়ায় মুম্বাইয়ের ওরলিতে তার অ্যাপার্টমেন্টটি দিয়েছেন।


Advertisement

মাধুরী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম