Logo
Logo
×

Advertisement

বিনোদন

আমার চেয়ে বড় লাগে— শুনেই চটে গিয়ে যা বললেন সোনাক্ষী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:২৭ পিএম

আমার চেয়ে বড় লাগে— শুনেই চটে গিয়ে যা বললেন সোনাক্ষী

Advertisement

অনেক সময় দেখা যায়, চেহারার জন্য পর্দায় অভিনেত্রীর বয়স বেশি মনে হয়। সেই জন্য অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধতে চাননি সময়ের আলোচিত এক নায়ক। সেই নায়কের নিজের বয়সও নাকি খুব কম নয়; ৬০ ছুঁই ছুঁই। কিন্তু তার হয়তো সবে ২৫ পেরিয়েছে— এমন ভাব নিয়েই বলিউডে চলাচল করেন।  উল্টোটা কল্পনাও করা যায় না। নির্দিষ্ট বয়স পার হলেই বরং কাজ আসা কমতে থাকে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা।

সোনাক্ষী বলেন, এ ধরনের প্রত্যাশা একজন পুরুষের কাছ থেকে আশা করা যায় না। ৩০ বছরের ছোট নায়িকার সঙ্গে পর্দায় প্রেম করলে তাদের বয়স নিয়ে কটাক্ষ করা হয় না। নায়কের পেটে মেদ জমলে বা মাথায় চুল কমে গেলে তাদের কিছু বলা হয় না।

অভিনেত্রী বলেন, এমনকি আমার চেয়ে বয়সে বড় এক অভিনেতারও দাবি— আমাকে নাকি পর্দায় তার চেয়ে বয়সে বড় দেখতে লাগবে। এ ধরনের মানুষকে আমি ধন্যবাদ জানাতে চাই। এমন মানুষের সঙ্গে আমি কাজই করতে চাই না। নারীদেরই এমন সমস্যার মুখোমুখি হতে হয়। তিনি বলেন, অথচ দিনের শেষে আমরা প্রত্যেকেই শিল্পী। যে অভিনেতার কথা বলছি, তার চেয়ে আমি বয়সে ৪-৫ বছরের ছোট।

উল্লেখ্য, চলতি বছরে জুন মাসে বিয়ে করেছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। বিয়ের পরেই ছুটে গিয়েছিলেন মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে। হাসপাতাল থেকে বেরোনোর সময় ধরা পড়েছিলেন ফটোসাংবাদিকদের ক্যামেরায়। তখনই গুঞ্জন ছড়ায় সোনাক্ষী নাকি অন্তঃসত্ত্বা! সেই নিয়ে বিস্তর চর্চা। সম্প্রতি সেই গুঞ্জন নিয়ে সোনাক্ষী বলেন, আমি অন্তঃসত্ত্বা নই। আমি আসলে মোটা হয়ে গেছি।

Advertisement

সোনাক্ষী

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম