Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

হৃতিকের সঙ্গে এতো সিনেমা করলেও বিয়েতে কেন দাওয়াত দেননি ঐশ্বর্য?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০১:৪৫ পিএম

হৃতিকের সঙ্গে এতো সিনেমা করলেও বিয়েতে কেন দাওয়াত দেননি ঐশ্বর্য?

Advertisement

একসঙ্গে ‘ধুম ২’ ও ‘যোধা আকবর’ ছবিতে কাজ করেছেন বলিউড অভিনেতা হৃতিক রোশন ও অভিনেত্রী সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই। হৃতিককে নিজের শ্রেষ্ঠ সহ-অভিনেতা বলে স্বীকার করলেও কেন বিয়েতে নিমন্ত্রণ দেন অভিনেত্রী?

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, ক্যারিয়ারের প্রায় শুরু থেকেই তারা একে অপরের পরিচিত। যদিও একসঙ্গে জুটি বেঁধে তাদের ক্যারিয়ারের অন্যতম দুটি সুপারহিট ছবি উপহার দিয়েছেন ঐশ্বরিয়া রাই ও হৃতিক রোশন। ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছিলেন হৃতিক ও ঐশ্বরিয়া রাই।

 বিধু বিনোদ চোপড়ার ‘মিশন কাশ্মীর’ ছবিতে অভিনয়ের প্রস্তাব পাওয়ার সূত্রে দুজনের প্রথম সাক্ষাৎ। তার পর একসঙ্গে কাজ ‘ধুম ২’ ও ‘যোধা আকবর’ ছবিতে। হৃতিককে নিজের শ্রেষ্ঠ সহ-অভিনেতা বলে স্বীকার করলেও অভিষেক বচ্চনকে বিয়ে করার সময় হৃতিককে নিমন্ত্রণ করেননি অভিনেত্রী।

এদিকে বলিউডে কান পাতলেই এখন চাপা গুঞ্জন। বিচ্ছেদ হতে চলেছে বচ্চন পরিবারে। আলাদা হতে চলেছেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। বিভিন্ন সময়ে তাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, আলাদা গাড়িতে যাতায়াত সেসব জল্পনার আগুনে আরও ঘি ঢেলেছে। 

২০০৭ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিষেক ও ঐশ্বরিয়া রাই। তখন ফেসবুক, ইনস্টাগ্রাম না থাকলেও অভিষেক ও ঐশ্বরিয়ার বিয়ের খবর এবং ছবিতে সংবাদমাধ্যমের পাতা ভরে গিয়েছিল। সেই বছরের অন্যতম চর্চিত বিষয় ছিল তাদের বিয়ে।

ঐশ্বর্যাকে নিয়ে বর্তমানে জল্পনা তো রয়েছেই, তবে অতীতেও তাকে নিয়ে জল্পনার সুর এবং বিতর্কের পারদ কম চড়েনি। অভিষেকের সঙ্গে বিয়ে ঠিক হওয়ার পরও বিতর্কে জড়ান ঐশ্বরিয়ার। বিতর্ক বাধে ‘ধুম-২’ ছবির একটি দৃশ্য নিয়ে। ওই ছবিতে হৃতিক রোশন ও ঐশ্বরিয়ার একটি চুম্বনের দৃশ্য ছিল। সেই দৃশ্য ভালোভাবে নেয়নি বচ্চন পরিবার। কারণ অভিষেক ও ঐশ্বরিয়ার বিয়ের প্রস্তুতি তখন তুঙ্গে। এই দৃশ্যের জন্য আইনি নোটিশও পান ঐশ্বরিয়া রাই। 

অতীতে হৃতিকের সঙ্গে ফারহান আখতারের এক সাক্ষাৎকারে ফারহান বলেন, 'জোধা আকবর’ ছবিতে আপনাদের বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য ছিল। সেই ছবিতে কাজ করার পরই ঐশ্বরিয়া সিদ্ধান্ত নেন আপনাকে বিয়েতে নিমন্ত্রণ করবেন না। যদিও ওই ভিডিওতে হৃতিকের পাল্টা প্রতিক্রিয়া দেখা যায়নি।

Advertisement

ঐশ্বরিয়া রাই হৃতিক

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম