Logo
Logo
×

Advertisement

বিনোদন

অভিনয় ছেড়ে হাজার কোটি টাকার মালিক গিরিশ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০১:৫০ পিএম

অভিনয় ছেড়ে হাজার কোটি টাকার মালিক গিরিশ

Advertisement

ঘটনা ২০১০ সালের। বিনোদন জগতের বলিউড ইন্ডাস্ট্রির তারকারা নিজেদের জায়গা তৈরি করেন। তাদের মধ্যে আছেন রণবীর সিং, আয়ুষ্মান খুরানা, অভিনেত্রী পরিণীতি চোপড়া, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, কৃতি স্যানন ও সিদ্ধার্থ মালহোত্রার মতো তরুণ অভিনেতারা। কিন্তু তাদের মধ্যেই এক অভিনেতা ছিলেন গিরিশ কুমার, যিনি অভিনয় ছেড়ে ব্যবসার জগতে প্রবেশ করেন।

২০১৩ সালে টিপস ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা কুমার এস তৌরানির ছেলে গিরিশ কুমার প্রভু দেবার ছবি ‘রামাইয়া বাস্তাভাইয়া’ দিয়ে বলিউডে পা রাখেন। ছবিটি জনপ্রিয় হলেও বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। এরপর ২০১৬ সালে তার দ্বিতীয় ছবি ‘লাভশুদ্ধা’ মুক্তি পায়, যা বাণিজ্যিকভাবে মুখ থুবড়ে পড়ে। এর পরই অভিনয় ছেড়ে দেন গিরিশ। 

অভিনয় ছাড়ার পর তিনি পরিবারের ব্যবসা সামলাতে শুরু করেন। বর্তমানে তিনি টিপস ইন্ডাস্ট্রিজের চিফ অপারেটিং অফিসার। এ কোম্পানির বাজারমূল্য এখন প্রায় ১০ হাজার ৫১৭ কোটি রুপি। বলাই যায়,  গিরিশ বড় বড় তারকাদের থেকেও অনেক বেশি টাকার সম্পত্তির মালিক। 

টিপস ইন্ডাস্ট্রিজের অংশীদার হওয়ার ফলে গিরিশ প্রচুর টাকার মালিক হয়ে যান। তার মোট সম্পদ প্রায় দুই হাজার ১৬৪ কোটি রুপি, যা অনেক বলিউড তারকার থেকেও বেশি। এমনকি তিনি অভিনেতা আমির খান, রণবীর সিং, বরুণ ধাওয়ানের মতো তারকাদেরও পেছনে ফেলেছেন।

Advertisement

গিরিশ কুমার বলিউড

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম