Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আরাধ্যার সঙ্গে নাচলেন আব্রাম, কোন বয়সে সন্তান নেন ঐশ্বর্য ও শাহরুখ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০২:০৩ পিএম

আরাধ্যার সঙ্গে নাচলেন আব্রাম, কোন বয়সে সন্তান নেন ঐশ্বর্য ও শাহরুখ

Advertisement

ধীরুভাই ইন্টারন্যাশনাল আম্বানি স্কুলের অ্যানুয়াল ডে। আর তার মানেই তারকা-সন্তানদের পারফরম্যান্স। আর পাঁচটা সাধারণ মা-বাবার মতোই বলিউড বাদশাহ শাহরুখ খান ও  অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়েরও একই হাল। নিজেদের সন্তানদের থেকে চোখ ফেরাতেই পারছেন না তারা কেউ। 

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ধীরুভাই আম্বানি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক বিশ্বসুন্দরী ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিষেক বচ্চন, শাহরুখ খান, গৌরী খান, কারিনা কাপুর ও শাহিদ কাপুরসহ বলিউডের অনেক নামিদামি তারকারা। নিজেদের সন্তানদের অনুষ্ঠান একমনে উপভোগ করতে দেখা গেছে এসব সেলিব্রিটি মা-বাবাদের। আর সে রকম কয়েকটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বরাবরই মেয়ে আরাধ্যা বলতে পাগল ঐশ্বরিয়া। এমনকি কাজের জন্য বাইরে গেলেও সঙ্গে থাকে মেয়ে। একটি ক্লিপে দেখা যাচ্ছে ঐশ্বরিয়া রাই ও অভিষেকের মেয়ে আরাধ্যা বচ্চনকে মঞ্চে পারফর্ম করতে। সেখানে হাসিমুখে ঐশ্বরিয়া নিজের ফোনে আরাধ্যা বচ্চনের পারফরম্যান্স রেকর্ড করছেন। 

অন্যদিকে আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে শাহরুখ খান ও গৌরী খানের ছোট ছেলে আব্রাম খানকেও আরাধ্যার সঙ্গে পারফর্ম করতে। আর ঠিক ঐশ্বরিয়ার মতোই শাহরুখ খানকেও নিজের ছোট ছেলের কাণ্ড ফোনে রেকর্ড করতে দেখা যাচ্ছে।

ঐশ্বরিয়া ঘটনাস্থলে পৌঁছে অভিষেক ও অমিতাভ বচ্চনের সঙ্গে যোগ দেন। পাপারাজ্জিদের তোলা ভিডিওতে দেখা যায়, ভেতরে ঢোকার সময় স্ত্রী ঐশ্বরিয়ার হাত ধরে রয়েছেন অভিষেক বচ্চন। ভিডিওতে আবার বর্ষীয়ান অভিনেতা শ্বশুর অমিতাভ বচ্চনকে আগলে রাখতে দেখা যায় ঐশ্বরিয়াকে। এর আগে কয়েক মাস ধরে বচ্চন পরিবারের দাম্পত্য জীবনে ঝামেলা জায়গা করে নিয়েছিল খবরে। তবে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক।

একটি ক্লিপে শাহরুখ ধীরুভাই আম্বানি স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে নাচছিলেন। স্কুলের অনুষ্ঠানে শাহরুখ ও গৌরীর সঙ্গে ছিলেন তাদের মেয়ে সুহানা খানও। অনুষ্ঠানের জন্য সুহানা একটি কালো পোশাক পরেছিলেন। শাহরুখকে নীল শার্ট ও কালো প্যান্টে দেখা গেছে। গৌরীর পরনে ছিল সাদা স্যুট। 

এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহিদ কাপুর, মীরা রাজপুত, কারিনা কাপুর, সাইফ আলি খান, কারিশমা কাপুর, রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি'সুজা।

২০১১ সালে যখন প্রথম সন্তান নেন ঐশ্বরিয়া, তখন তার বয়স ৩৮। আর শাহরুখের বেশি বয়সেরই সন্তান আব্রাম। ২০১৩ সালে সারোগেসির মাধ্যমে জন্ম। ছোট ছেলের জন্মের সময় শাহরুখের বয়স ছিল ৪৯। তবে কিং খান প্রথমবার বাবা হন ৩২ বছর বয়সে, আর মেয়ের জন্মের সময় তার বয়স ছিল ৩৪।

Advertisement

বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনেত্রী ঐশ্বরিয়া রাই

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম