Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ডিভোর্স জল্পনা উড়িয়ে একসঙ্গে কোথায় গেলেন ঐশ্বর্য-অভিষেক?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০২:০৫ পিএম

ডিভোর্স জল্পনা উড়িয়ে একসঙ্গে কোথায় গেলেন ঐশ্বর্য-অভিষেক?

Advertisement

সব জল্পনা-কল্পনা আর চর্চার অবসান হলো। বিয়েবাড়ির পর আবার একসঙ্গে দেখা মিলল বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অভিনেতা অভিষেক বচ্চনের। বরের হাত ধরে মেয়ের স্কুলের অনুষ্ঠানে এসেছিলেন রাই সুন্দরী। আরাধ্যার স্কুলের সেই অনুষ্ঠানে অভিষেক ও ঐশ্বরিয়ার সঙ্গে হাজির ছিলেন বলিউড শাহেনশাহ বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনও।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন সূত্রে জানা গেছে, এদিন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনকে তাদের বিয়ে ভাঙার খবরের মধ্যেই একসঙ্গে দেখা গেল। বিগত প্রায় এক বছর ধরে তুঙ্গে ছিল রাই সুন্দরী ও জুনিয়র বচ্চনের ডিভোর্সের আলোচনা-সমালোচনা। 

আবার এও শোনা গিয়েছিল— ঐশ্বরিয়া ও অভিষেকের বিয়ে ভাঙার নেপথ্যে কারণ নায়কের বিবাহবহির্ভূত সম্পর্ক— তিনি নাকি গোপনে মন দিয়েছেন অভিনেত্রী নিমরত কৌরকে। কিন্তু সেগুলো যে স্রেফ জল্পনা বা গুজব ছিল, সেটি এদিন তারা স্পষ্ট করে দিলেন। বুঝিয়ে দিলেন একই সঙ্গে আছেন, ঘর ভাঙছে না তাদের।

অমিতাভ বচ্চনকে সঙ্গে নিয়ে অভিষেক ও ঐশ্বরিয়া তাদের মেয়ে আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে ঐশ্বরিয়াকে ফুলের কাজ করা কালো পোশাকে দেখা যায়। অভিষেকও স্ত্রীর সঙ্গে টুইনিং করে কালো হুডি পরে এসেছিলেন। অন্যদিকে অমিতাভ পরেছিলেন টিল রঙের স্যুট। শ্বশুরের হাত ধরে যত্ন করে অনুষ্ঠানে নিয়ে আসেন ঐশ্বরিয়া রাই বচ্চন।

এর আগে একটি বিয়েবাড়িতে একসঙ্গে দেখা গিয়েছিল অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইকে। এদিন আবারও তারা একফ্রেমে ধরা দিয়ে যে নিন্দুকদের মুখে ও জল্পনায় ছাই দিলেন, সেটা বলার অপেক্ষা রাখে না।

এদিকে চলতি বছরের শুরুর দিকে আম্বানি পরিবারের ছোট ছেলের প্রাকবিবাহ অনুষ্ঠান থেকে শুরু করে বছরের মাঝামাঝি সময় বিয়ে কিংবা অন্য কোনো অনুষ্ঠানে কখনই বচ্চন পরিবারের সঙ্গে যেতে দেখা যায়নি রাই সুন্দরী এবং তার মেয়ে আরাধ্যাকে। তারা আলাদাই গেছেন। অভিষেক গেছেন পরিবারের সঙ্গে। সেই থেকে জল্পনা শুরু। মাঝে উসকে যায় অভিষেকের পরকীয়ার চর্চা। যদিও এখন পর্যন্ত এই বিষয়ে তারা কেউ-ই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

Advertisement

ঐশ্বরিয়া অভিষেক বিয়ে নিমরত কৌর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম