Logo
Logo
×

Advertisement

বিনোদন

মঞ্চে গিটার বাজাতে বাজাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন পিকলু

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ০১:০২ পিএম

মঞ্চে গিটার বাজাতে বাজাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন পিকলু

Advertisement

গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সামাজিকমাধ্যমে তার মৃত্যুর খবর জানিয়েছেন ‘অ্যাভয়েডরাফা’ ব্যান্ডের রায়েফ আল হাসান রাফা। রকস্ট্রাটা ও অর্থহীন ব্যান্ডের সাবেক গিটারিস্ট পকলু। 

শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৯টার দিকে পিকলুর মৃত্যু হয় বলে গণমাধ্যমে নিশ্চিত করেছেন তার বন্ধু সিফাত আলতামুস। তিনি ছিলেন কিংবদন্তি গিটারিস্ট নিলয় দাশের শিক্ষার্থীদের অন্যতম।

তিনি জানান, রামপুরায় একটি অনুষ্ঠানে গিটার বাজাচ্ছিলেন পিকলু। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পিকলুর মৃত্যুর খবর দিয়ে নিজের ফেসবুকে রাফা লিখেছেন, ‘রামপুরায় একটি ঘরোয়া অনুষ্ঠানে পারফর্ম করছিলেন। পারফরম্যান্স শেষে স্টেজেই অসুস্থ হয়ে গেলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়।’

হার্ট অ্যাটাকের কথা উল্লেখ করে রাফা বলেন, ‘আজ (শুক্রবার দিবাগত রাত) স্টেজেই পারফর্ম করার সময় এটা হয়েছে, হার্ট অ্যাটাক। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু সেই ভয়ঙ্কর খবরটা এসে গেল কিছুক্ষণের মধ্যেই। ভাবতে কষ্ট হচ্ছে যে তিনি স্টেজে ছিলেন, তার সবটুকু উজাড় করে দিচ্ছিলেন, যেমনটা সবসময় করতেন। তিনি ছিলেন মিউজিকের জন্যই জন্মানো একজন মানুষ, শেষ মুহূর্ত পর্যন্ত তার প্রাণ মিশিয়ে বাজিয়েছেন।’

শোকস্তব্ধ রাফা লিখেছেন, ‘আমার প্রথম মেন্টর ছিলেন তিনি। মিউজিশিয়ান হিসেবে কীভাবে নিজেকে গড়ে তুলতে হয় তিনি শিখিয়েছেন। বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম সেরা গিটারিস্ট ছিলেন, তার শূন্যতা কখনো পূরণ হবে না।’

আশির দশকের মাঝামাঝি থেকে হার্ডরক জনরার ব্যান্ড রকস্ট্রাটা ও জলি রজারসে গিটার বাজাতেন পিকলু। নব্বইয়ের দশকের প্রথমদিকে কিছুদিন তিনি ওয়ারফেজ ব্যান্ডে যোগ দেন। এরপর অর্থহীন ব্যান্ডে যোগ দেন ১৯৯৯ সালে। অর্থহীনের ‘অদ্ভুত সেই ছেলেটি’, ‘সূর্য’, ‘রাতের ট্রেন’, ‘গুটি ফ্রম হেল’, ‘নির্বোধ’সহ বেশ কিছু জনপ্রিয় গানে গিটার বাজিয়েছেন পিকলু।

Advertisement

গিটার পিকলু রাফা

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম