Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

পরিচালককেও আমার সন্তুষ্ট করতে হবে: রাশমিকা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০২:০২ পিএম

পরিচালককেও আমার সন্তুষ্ট করতে হবে: রাশমিকা

Advertisement

বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানা সিনেমাপ্রেমীদের নজর কেড়েছেন। বর্তমানে তার সিনেমা ‘পুষ্পা ২: দ্য রুল’-এ তাকে বেশ কিছু সাহসী দৃশ্যে দেখা গেছে। বিশেষ করে ‘পিলিং’ গানে রাশমিকার সাহসী নাচের দৃশ্য নেটিজেনদের চর্চায় ফেলেছেন।

এ মুহূর্তে বক্স অফিস কাঁপাচ্ছে ‘পুষ্পা ২: দ্য রুল’। শুধু আল্লু অর্জুনই নয়, রাশমিকা মান্দানাও নজর কেড়েছেন এ ছবিতে। তার সাহসী নাচের দৃশ্য নিয়ে নাকি প্রথম থেকেই বেশ চাপে ছিলেন অভিনেত্রী। নাচের ভঙিমার কথা শুনেই নাকি আঁতকে উঠেছিলেন তিনি।

রাশমিকা বলেন, ছবি মুক্তির ক’দিন আগে ‘পিলিং’ গানের শুটিং হয়। মাত্র পাঁচ দিনে ওই গানের শুটিং শেষ করেছিলাম আমরা। এই গানটিও যে ছবিতে থাকবে এবং তার শুটিং করতে হবে— এটা শুনেই চমকে গিয়েছিলাম। তার পর নাচের মহড়ার ভিডিও দেখলাম। আমি আঁতকে উঠি। ভাবছিলাম— কী হচ্ছে এ দুনিয়ায়! আমাকে তো আল্লু অর্জুন স্যারের কোলে উঠে নাচতে হবে বলে মনে হচ্ছে।

ছবিতে প্রায়ই নায়িকাকে কোলে তুলে নেয় নায়ক। আর রাশমিকার নাকি কোলে উঠতেই ভয় করে। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমাকে কোলে তুললে সত্যিই খুব ভয় করে। আর এই গানে পুরোটাই কোলে উঠে নাচ রয়েছে। আমি বুঝতে পারছিলাম না, কীভাবে নাচব। কিন্তু আমি বুঝেছি— একবার সিদ্ধান্ত নিয়ে নিলে আমি নিজেকে পরিচালক ও সহ-অভিনেতার কাছে সমর্পণ করে দিই। তখন ভেবে নিই, কাজটা করতেই হবে। ছবির জন্য যা যা প্রয়োজন তা-ই করব।

অভিনেত্রী বলেন, নিজের ওপর অবিশ্বাস থাকলে কাজ করা যায় না। অভিনেতা হিসাবে আমি জানি, মনোরঞ্জন করা আমার কাজ। পরিচালককেও আমার কাজের মাধ্যমে সন্তুষ্ট করতে হবে। এটাই তো আমার রুজিরুটি।

Advertisement

বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম