Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

নারী দর্শকের মৃত্যুর জেরে আল্লু অর্জুনের বাড়িতে হামলা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:২৯ পিএম

নারী দর্শকের মৃত্যুর জেরে আল্লু অর্জুনের বাড়িতে হামলা

ছবি: সংগৃহীত

Advertisement

একদিকে সিনেমা হলে বাজিমাত করছে ‘পুষ্পা-২’, অন্যদিকে সেই সিনেমার প্রদর্শনীতে এক অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য কঠিন সময় পার করছেন খোদ সিনেমার নায়ক আল্লু অর্জুন। সেই ঘটনার জেরে এবার তার হায়দরাবাদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে ‘পুষ্পা-২’ সিনেমার প্রদর্শনী চলাকালে পদপিষ্ট হয়ে মারা যান এক নারী, আহত হন তার ছেলে। এই হতাহতের ঘটনার পর মামলা হলে আল্লু অর্জুনকে গ্রেফতারও করেছিল পুলিশ। এখন জামিনে মুক্ত রয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ জানিয়েছে, রোববার (২২ ডিসেম্বর) ‘উই ওয়ান্ট জাস্টিস’ (আমরা বিচার চাই) স্লোগানে আল্লু অর্জুনের বাড়ির সামনে বিক্ষোভ করেছে জনতা।

বিক্ষোভকারীরা শুধু হাতে প্ল্যাকার্ড নিয়ে জুবিলি হিলসের বাড়ির সামনে বিচারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন স্লোগান দিয়েই ক্ষান্ত হননি। বিক্ষুব্ধ জনতা আল্লুর বাড়িতে পাথর নিক্ষেপ করে হামলা চালিয়েছে।

বিক্ষোভকারীরা নিহতের পরিবারের জন্য এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। আল্লু অর্জুন অবশ্য ঘটনার পরপরই নিহত নারীর পরিবারকে ২৫ লাখ রুপি অর্থ সহায়তা দিয়েছিলেন।

হামলার পর ঘটনাস্থল থেকে ৮ জনকে গ্রেফতার করে জুবিলি হিলস পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

Advertisement

আল্লু অর্জুন পুষ্পা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম