Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বিয়ের তিন বছর, ভিকিকে নিয়ে যেভাবে কাটছে ক্যাটরিনার

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪৯ এএম

বিয়ের তিন বছর, ভিকিকে নিয়ে যেভাবে কাটছে ক্যাটরিনার

Advertisement

বিয়ের তিন বছর পার করলেন বলিউড জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। একসঙ্গে এতটা সময় কাটিয়ে ফেললেও পরস্পরকে প্রভাবিত করার বা নিয়ন্ত্রণে রাখার তাগিদ নেই তাদের। নিজেদের ব্যক্তিগত সত্তার সহাবস্থানে সফল এই দম্পতি। আবার সাদরে গ্রহণ করেছেন পরস্পরের সংস্কৃতিও। তাই একসঙ্গে এই জুটিকে দেখলে মুগ্ধ হন অনুরাগীরা। যদিও দুজনেই ব্যস্ত নিজেদের কর্মজীবন নিয়ে। ক্যাটরিনা এখন শুধুই অভিনেত্রী নন, তিনি একজন উদ্যোগতাও। ব্যবসার কাজে অনেকটা সময় যায় তার। তবে স্বামীর কথা মেনেই কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে সমতা রক্ষা করছেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানান, তিনি কাজের প্রতি এতটা মনোযোগী যে, হুঁশ থাকে না। ভিকি ক্যাটরিনাকে কাজে উৎসাহ দিলেও মাঝে মধ্যে বিরতি নিতে বলেন। ক্যাটরিনার কথায়, ভিকি বলে, দয়া করে ফোনটা হাত থেকে নামিয়ে রাখ। কিন্তু আমার তখনও কোনো না কোনো কাজ বাকি পড়েই থাকে।

আসলে ব্যবসার কাজের কারণে বর্তমানে ক্যাটরিনার ব্যস্ততার মধ্যেই দিন কাটান। সে ক্ষেত্রে অভিনয়, সংসার ও ব্যবসা— তিন দিকে সমান ভাবে তাল মেলাতে যে পরিবারের সমর্থন পান, সে কথা জানাতে ভোলেননি অভিনেত্রী। ক্যাটরিনা নাকি মাঝে মধ্যেই অতিরিক্ত মাত্রায় দুশ্চিন্তায় ভোগেন, অল্পেই ঘাবড়ে যান। সেই সময় স্ত্রীকে নিমেষে শান্ত করে দেন ভিকি।

ভিকি এই মুহূর্তে তার পরবর্তী ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’ নিয়ে ব্যস্ত। ক্যাটরিনাকে শেষ দেখা গেছে ‘মেরি ক্রিসমাস’ ছবিতে। আগামীতে তাকে ‘জি লে জ়রা’ ছবিতে দেখা যাবে। তবে ছবির কাজ না-থাকলে প্রচারের আলো থেকে দূরেই থাকেন তিনি। গত কয়েক দিনে বিশেষ অনুষ্ঠান ছাড়া ক্যামেরার সামনে আসেননি ক্যাটরিনা। অধিকাংশ সময়ই খুব সাদামাঠা সাজে ও চোখে রোদচশমা পরা অবস্থায় তাকে দেখা গেছে।

তথ্যসূত্র: আনন্দবাজার 

Advertisement

বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম