Logo
Logo
×

Advertisement

বিনোদন

ছেলের প্রেম জীবন নিয়ে যা বললেন ধর্মেন্দ্র

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০৪ এএম

ছেলের প্রেম জীবন নিয়ে যা বললেন ধর্মেন্দ্র

Advertisement

সানি দেওল এবং ডিম্পল কাপাডিয়ার প্রেমের কিসসা কারও অজানা নয়। শোনা যায়, সানির সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই রাজেশ খান্না এবং ডিম্পলের দাম্পত্যে চিড় ধরে।

১৯৮৪ সালে ‘মঞ্জিল মঞ্জিল’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন ডিম্পল এবং সানি। এর পর ‘অর্জুন’, ‘আগ কা গোলা’, ‘নরসিমহা’-র মতো একাধিক সফল ছবিতে অভিনয় করেছিলেন তারা। তবে সানি এবং ডিম্পলের প্রেমের গুঞ্জন অভিনেতার স্ত্রী পূজার কানে পৌঁছলে, বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। পারিবারিক টানাপড়েনের জেরে শেষ পর্যন্ত পরিণতি পায়নি তাদের প্রেম।

কিন্তু দীর্ঘ দিন পর, ২০১৭ সালে ফের একসঙ্গে দেখা যায় জুটিকে। দেশে নয়, লন্ডনে পরস্পরের হাত ধরে বসে থাকতে দেখা যায় ডিম্পল-সানিকে। সেই দৃশ্য নেটমাধ্যমে ভাইরাল হওয়ার পরেই আরও এক বার উঠে আসে অতীতের গল্প। এ বার ছেলেকে তার প্রেম জীবন ছাড়পত্র দিলেন বাবা ধর্মেন্দ্র।

‘গদর-২’ ছবির পরিচালক অনিল শর্মার সঙ্গে এক আলাপচারিতায় ধর্মেন্দ্র বলেন, ‘আমার দুই ছেলে বড্ড সরল সাদাসিধা। কখনো কোনো অভিনেত্রীর সঙ্গে ওদের নাম জড়ায়নি। আসলে কখনো কোনো বড় অভিনেত্রী পাত্তাই দেয়নি ওদের। তবে আমার সময়টা অন্য রকম ছিল। সব বড় অভিনেত্রী আমার পেছনে ছিল।’ -আনন্দবাজার

Advertisement

ডিম্পল সানি

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম