Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বিতর্কের মুখে সরে দাঁড়ালেন আরশ খান

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৩ পিএম

বিতর্কের মুখে সরে দাঁড়ালেন আরশ খান

আরশ খান

Advertisement

নাটকের অভিনেতা আরশ খান। ইউটিউবকেন্দ্রিক কাজেই তাকে নিয়মিত দেখা যায়। কিছুদিন আগে বাংলাদেশ টেলিভিশনের ‘প্যাকেজ প্রিভিউ কমিটি’ গঠিত হয়। ১৫ সদস্যের এই কমিটিতে নাম ছিল এ অভিনেতার।

কমিটির তালিকা প্রকাশের পর এক মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই এ অভিনেতার নাম নিয়ে আপত্তি তুলে। বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হলে কমিটি থেকে স্বেচ্ছায় সরে দাড়ান এ অভিনেতা।

এ প্রসঙ্গে আরশ খান বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে আমার পদত্যাগ করাটাই সবচেয়ে বড় দায়িত্ব বলে মনে করছি। শিল্পীর পর আমার আরও একট বড় পরিচয়, আমি আমজনতা। আমার শক্তি এবং সাহসের উৎস এটাই। আমাকে দেওয়া সম্মান বা সদস্যপদের জন্য এখনো যোগ্য হয়ে উঠতে পারিনি। শিখছি, আরও শিখতে চাই। আমি খুব খুশি এবং উপকৃত হব, আমার সদস্যপদ বাতিল করে আমার অগ্রজ কোনো যোগ্য ব্যক্তিকে তা প্রদান করা হলে। কথা দিচ্ছি, আমার দেশ এবং দেশের মানুষের জন্য সব সময় নিয়োজিত থাকব। একজন শিল্পী হিসেবে, একজন মানুষ হিসেবে এবং দেশের আমজনতা হিসেবে যেকোনো ক্রান্তিলগ্নে দেশের মানুষের পক্ষে থাকব।’

Advertisement

আরশ খান বাংলাদেশ টেলিভিশন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম