Logo
Logo
×

Advertisement

বিনোদন

আসিফকে লেখা ৫ লাখ চিঠি এখনো লাগেজ বন্দি!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪৯ পিএম

আসিফকে লেখা ৫ লাখ চিঠি এখনো লাগেজ বন্দি!

Advertisement

সামাজিক মাধ্যমে সরব থাকেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। সম্প্রতি জন কবিরের সঙ্গে একটি সাক্ষাৎকারে নিজের জীবনের একটি মজার ঘটনা শেয়ার করেছেন এই গায়ক। 

তিনি জানান, এখনো তার কাছে সাতটি লাগেজ ভর্তি ভক্তদের চিঠি রয়েছে। তিনি মজার ছলেই বলেন, ‘চিঠিগুলো যদি গুনতে বসি, কমপক্ষে পাঁচ লাখ তো হবেই!’

আসিফ জানান, একবার একটি চিঠি খুলে পড়েছিলেন, আর সেই চিঠির লেখিকার সঙ্গে তার একটি ছোট্ট সংলাপও হয়েছিল। কয়েক বছর পর তিনি জানতে পারেন, সেই চিঠির মালিক এখন দুই সন্তানের মা!

তিনি আরও বলেন, ‘আমি ভাবছিলাম, ওই চিঠির উত্তরের জন্য তিনি হয়তো এখনো অপেক্ষা করছেন! তবে ভক্তদের ভালোবাসার এমন স্মৃতিগুলো আমি জীবনের অন্যতম বড় অর্জন মনে করি।’

Advertisement

আসিফ আকবর চিঠি

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম