Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কোনো গৃহকর্মী ছাড়াই মেয়েকে বড় করবেন দীপিকা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৪৬ পিএম

কোনো গৃহকর্মী ছাড়াই মেয়েকে বড় করবেন দীপিকা

ছবি: সংগৃহীত

Advertisement

কোনো গৃহকর্মী ছাড়াই মেয়েকে বড় করবেন বলে জানিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সেই সঙ্গে ঐশ্বরিয়া ও আনুশকা শর্মার দেখানো পথ অনুসরণ করে চলবেন বলেও জানান তিনি।

তারকা দম্পতি অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন চলতি বছর প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন। এ দম্পতির ঘরে কন্যাসন্তান আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই খুশির সংবাদ তাদের ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন এ দম্পতি। এরপর দীপাবলির সাজে মেয়ের পায়ের ছবি দিয়ে তারা জানিয়েছিলেন, কন্যার নাম রাখ হয়েছে দুয়া পাড়ুকোন সিং। দুয়া নামের অর্থ প্রার্থনা। 

এদিকে সেই সময় মেয়ের নাম প্রকাশ করে রণবীর-দীপিকা জানান, ঈশ্বরের কাছে তাদের প্রার্থনার ফল হলো তাদের মেয়ে। তাই ঈশ্বরের আশীর্বাদ হিসাবে মেয়ের এই নাম রাখলেন তারা। সেই সঙ্গে ভক্ত-অনুরাগীদের দীপাবলির শুভেচ্ছাও জানান এ জুটি।

এতদিন মেয়েকে আড়ালে রাখলেও এবার রণবীর-দীপিকা পাপারাজ্জিদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন মেয়ের। কিন্তু এখন পর্যন্ত দুয়ার ছবি প্রকাশ্যে আনেননি পাপারাজ্জিরা।

একটি সূত্র জানায়, মেয়েকে নাকি বড় করার সময় অভিনেত্রী ঐশ্বরিয়া আর আনুশকা শর্মার দেখানো পথ বেছে নেবেন দীপিকা। এ দুই অভিনেত্রীই তাদের সন্তানদের বড় করার জন্য কোনো গৃহকর্মীর সাহায্য নেননি। নিজের হাতেই মাতৃস্নেহে বড় করে তুলেছেন সন্তানদের। 

এবার সেই পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী। কোনো গৃহকর্মীর সাহায্য ছাড়াই মেয়েকে একা হাতে মানুষ করবেন জানান দীপিকা।

উল্লেখ্য, অভিনেত্রী মেয়ের জন্মের পর লম্বা সময় মাতৃত্বকালীন ছুটিতে আছেন। আগামী ২০২৫ সালের মার্চ থেকে ফের শুটিং ফ্লোরে ফেরার সম্ভাবনা রয়েছে তার।

Advertisement

বলিউড দীপিকা পাড়ুকোন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম