Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আবার বিয়ের কথা কেন, প্রশ্ন তামান্নার

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৪০ পিএম

আবার বিয়ের কথা কেন, প্রশ্ন তামান্নার

Advertisement

বিনোদন জগতে চলতি বছরের সবচেয়ে আলোচিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম তামান্না ভাটিয়া। কারণ এ মুহূর্তে ‘স্ত্রী ২’ সিনেমায় আইটেম গান নিয়ে বেশ আলোচনায় আছেন তিনি। দক্ষিণের পাশাপাশি বলিউডেও এখন সমানতালে কাজ করছেন তামান্না। কিন্তু অভিনেত্রীর অনুযোগ, বলিউড তাকে সেভাবে সুযোগ দেয়নি।

তবে ‘সিকান্দার কা মুকাদ্দার' সিনেমার জন্য নির্বাচন করায় নীরজ পান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সম্প্রতি একটি গণমাধ্যম সাক্ষাৎকারের শুরুতেই এলো তার সাম্প্রতিক সাফল্যের প্রসঙ্গ। 

তামান্না ভাটিয়া বলেন, বছরটা সুন্দরভাবে কাটিয়েছি। 'আরনমনাই' ১০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। অন্য ভাষায় ডাব না করেই তামিল ছবির এত আয়, সত্যি দারুণ ব্যাপার! ছবিটা নারীকেন্দ্রিক। এরপর 'সিকান্দার কা মুকাদ্দার' ছবির জন্যও সবার প্রশংসা পাচ্ছি। ওটিটি ও প্রেক্ষাগৃহ দুই মাধ্যমের স্বাদ সমান উপভোগ করছি। সত্যি নিজেকে ভাগ্যবতী মনে করছি।

তিনি বলেন, 'সিকান্দার কা মুকাদ্দার' ছবিতে কামিনী সিং হয়ে ওঠার জন্য নিজেকে সম্পূর্ণ ভেঙেচুরে নিয়েছিলাম। নীরজ স্যারের পাশাপাশি নেটফ্লিক্সকেও ধন্যবাদ জানাতে চাই। তিনি বলেন, এ রকম জটিল একটা চরিত্রের জন্য তারা আমাকে ভেবেছে, আমার প্রতি আস্থা দেখিয়েছে— এটিই বড় কথা। 

পরপর সাফল্য উদযাপন প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এটা শুধু আমার নয়, গোটা টিমের সাফল্য। আমি মনে করি, একটা ছবি নির্মাণের পেছনে থাকে সবার মিলিত প্রয়াস। ছবি নির্মাণ মানেই দলগত কাজ। আর তাই এই সাফল্য সবার। আমার একার নয়। একার দ্বারা একটা গোটা ছবি নির্মাণ করা কখনই সম্ভব নয়।

তামান্নাকে বৈচিত্র্যময় সব কাজে দেখা যায়। ‘আজ কি রাত’ গানে যেমন আবেদনময়ী তামান্নাকে দেখা গেছে, নীরজ পান্ডের ছবিতে আবার তিনি গ্ল্যামারহীন। অভিনেত্রী বলেন, দক্ষিণে নানা স্বাদের প্রকল্পে কাজ করে নিজেকে প্রমাণ করেছি। এবার বলিউডেও তা করে দেখাতে চাই। 

একটা প্রকল্প নির্বাচনের আগে কী দেখেন? একটু ভেবে তামান্না বলেন, শুধু চিত্রনাট্য বা গল্প নয়, পরিচালক কে, সেটি অবশ্যই দেখি। চিত্রনাট্য ভালো হওয়ার পাশাপাশি পরিচালকও ভালো হওয়া প্রয়োজন। তাই পরিচালক আমার কাছে খুব গুরুত্ব পান। আর আমি কোনো চিত্রনাট্য শোনার সময় নিজেকে দর্শকের আসনে বসাই। এমন প্রকল্পে নিজেকে দেখতে চাই, যেখানে আমি নিজেকেই ভুলে যাব।

দর্শক হিসেবে কোন ধরনের ছবি বা সিরিজ পছন্দ করেন অভিনেত্রী? এর উত্তরে তিনি বলেন, কান্নাকাটি দেখতে একদম পছন্দ করি না। দর্শক হিসেবে চাই ভরপুর বিনোদন। কোনো ছবি বা সিরিজ দেখার সময় আশপাশের দুনিয়া— এমনকি নিজেকেও ভুলে যেতে চাই। ছবির দুনিয়ায় হারিয়ে যেতে চাই।

তামান্না বলেন, কোভিডের পর বিনোদন দুনিয়ায় অনেক বদল এসেছে। তিনি বলেন, এখন ছবিতে প্রযুক্তির ব্যবহার অনেক বেড়ে গেছে। প্রযুক্তির সঙ্গে আমাদের গল্প তাল মেলানোর চেষ্টা করছে। অনেকের মতে, এখন ওটিটিতে ভালো গল্পের বড়ই অভাব। তবে এ কথা মানতে নারাজ তামান্না।

অভিনেত্রী বলেন, তিনি একটা তেলেগু ছবির শুটিং শেষ করেছেন। এ ছাড়া ডায়না পেন্টির সঙ্গে একটি ওয়েব সিরিজে কাজ করেছেন। 

বিয়ে কবে করছেন— এমন প্রশ্নের উত্তরে মুচকি হেসে তামান্না বলেন, দিব্যি আছি, আবার বিয়ের কথা কেন?

Advertisement

অভিনেত্রী তামান্না ভাটিয়া বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম