Logo
Logo
×

Advertisement

বিনোদন

মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব সোনুর কাছে, যা বললেন অভিনেতা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:৫২ এএম

মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব সোনুর কাছে, যা বললেন অভিনেতা

Advertisement

একাধিক মহল থেকে রাজনীতিতে যোগদান করার লোভনীয় প্রস্তাব এসেছে বলিউড অভিনেতা সোনু সুদের কাছে। এমনকি মুখ্যমন্ত্রীর পদ ও রাজ্যসভার আসনের প্রস্তাবও পেয়েছেন এ অভিনেতা। কিন্তু এসব প্রস্তাবেও নিজের অবস্থান থেকে সরে যাননি সোনু। অনড় থেকেছেন নিজের সিদ্ধান্তে। 

সোনু বলেন, আমাকে মুখ্যমন্ত্রীর পদের প্রস্তাবও দেওয়া হয়েছিল। আমি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। পরে আবার উপমুখ্যমন্ত্রী হতে বলা হয়েছে। দেশের অন্যতম প্রভাবশালীরা চেষ্টা করেছিলেন আমাকে দলে টানার। তারা বলেছিলেন— তোমাকে নির্বাচনে লড়তে হবে না। শুধু রাজনীতিতে যোগ দাও আর আমার সঙ্গে থাকো।

দেশের অন্যতম প্রভাবশালীরা তাকে রাজনীতিতে আনার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। তা দেখে বেশ অবাক হয়েছিলেন সোনু। অভিনেতা বলেন, অধিকাংশ মানুষই ক্ষমতা ও অর্থের লোভে রাজনীতি করে। এর কোনোটাতেই আমার আগ্রহ নেই। 

তিনি বলেন, আমি নিজের মতো করে মানুষকে সাহায্য করছি। কাউকে আমার কোনো উত্তর দেওয়ারও নেই। রাজনীতিতে থাকলে অনেক দায় থাকে। সেটি আমি ভয় পাই। মানুষকে সাহায্য করার জন্য আমার মুক্ত বাতাসের প্রয়োজন। আমি রাজনীতির বাঁধনকে ভয় পাই।

এর আগে করোনাকালে ‘মসিহা’ তকমা পেয়েছিলেন সোনু সুদ। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে তার বিশেষ ভূমিকা ছিল। সাধারণ মানুষ যে কোনো সমস্যাতেই তাকে ডেকে সাড়া পেয়েছিলেন। রাজনীতির সঙ্গে যোগাযোগ না রেখেও যে মানুষের জন্য কাজ করা যায়, তা প্রমাণ করেছিলেন সোনু সুদ। অতিমারিতে ত্রাতা হয়ে উঠেছিলেন এ অভিনেতা। অনেকেই আশা করেছিলেন, এর পর হয়তো রাজনীতির ময়দানেই অভিনেতার দেখা মিলবে। কিন্তু সোনু নিজেই সেসব জল্পনা ভুল প্রমাণ করেছেন।

উল্লেখ্য, অভিনেতা সোনু সুদ এ মুহূর্তে তার আসন্ন ছবি ‘ফতেহ’র মুক্তি ও প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন।

Advertisement

বলিউড অভিনেতা সোনু সুদে

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম