Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কিয়ারা কি অন্তঃসত্ত্বা?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০৮ পিএম

কিয়ারা কি অন্তঃসত্ত্বা?

কিয়ারা আদভানি

Advertisement

২০২৪ সালের ক্রিসমাস পরিবারের সঙ্গেই কাটালেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। ম্যাঙ্গোর একটি ড্রেপড পোলকা ডট ম্যাক্সি ড্রেস বেছে নিয়েছিলেন তিনি এই বিশেষ দিনের জন্য। সেখান থেকেই শুরু হয় জল্পনা। সুখবর আসতে চলেছে সিদ্ধার্থের ঘরে। মা হতে চলেছেন অভিনেত্রী। রীতিমতো উত্তেজিত অভিনেতা। তবে কি এ দম্পতি তাদের প্রথম সন্তানের প্রত্যাশা করছেন?

আসলে এসবই হয়েছে নেটদুনিয়ার কল্যাণে। কারণ কিয়ারা আদভানিকে কালোর ওপর সাদা পোলকা ডটে দেখে মনে পড়ে গিয়েছিল অভিনেত্রী আনুশকা শর্মার কথা। তিনি প্রথমবার ভামিকাকে নিয়ে অন্তঃসত্ত্বাকালীন সেই সুখবর শেয়ার করে নিতে এরকম পোশাকেই সামনে এসেছিলেন। তাই কিয়ারা আদভানিও প্রেগন্যান্ট কিনা, তা নিয়ে বর্তমানে হিসাব-নিকাশ চলছে। 

এ ছাড়া এই মিথটি আরও দৃঢ় হয় যখন ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের গর্ভাবস্থার একটি ছবি আবার সামনে আসে, যেখানে তাকেও পোলকা ডট পোশাকে দেখা যায়। এভাবেই শুরু হয় 'প্রেগন্যান্সি ড্রেস'-এর এই মজাদার ট্রেন্ড। 

যদিও এই জল্পনা-কল্পনার আপাতত কোনো ভিত্তি নেই। আর যদি সত্যি হয়েও যায়, তবে তা হবে সত্যই একটি ইউরেকা মুহূর্ত নেটিজেনদের জন্য। এখন দেখার বিষয়— আগামী কয়েক মাসের মধ্যে কোনো গুড নিউজ আসে কিনা এই দম্পতির জীবনে।

অবশ্য এক নেটিজেন মন্তব্য করেছেন— কিয়ারার পোশাক দেখে বোঝা যাচ্ছে, তাদের কাছে কিছু সুখবর আছে', 'পোলকা ডটস গাইজ' এবং 'আমার মনে হয় ও অন্তঃসত্ত্বা'।

শেরশাহ ছবিতে কাজ করার সময় থেকে প্রেমসম্পর্কে জড়ান অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও অভিনেত্রী কিয়ারা আদভানি। এরপর ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করেন এ জুটি। রাজস্থানে আয়োজন করা হয়েছিল গুটিকয়েক বন্ধু ও আত্মীয়পরিজন নিয়ে ডেস্টিনেশন ওয়েডিং। সেখানে এসেছিলেন আম্বানিরা। বলিউড থেকে পরিচালক করণ জোহর, অভিনেতা শাহিদ কাপুর, জুহি চাওলাদের দেখা গিয়েছিল সেই বিয়েতে। 

উল্লেখ্য, কিয়ারাকে আগামীতে শঙ্কর শানমুঘাম পরিচালিত এবং রামচরণ অভিনীত গেম চেঞ্জার-এ দেখা যাবে, যা ২০২৫ সালের ১০ জানুয়ারি মুক্তি পাবে। অন্যদিকে সিদ্ধার্থ সবেমাত্র তার পরবর্তী প্রোজেক্ট পরম সুন্দরীর ফার্স্ট লুক শেয়ার করেছেন, যেখানে তার বিপরীতে আছেন জাহ্নবী কাপুর।

Advertisement

কিয়ারা আদভানি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম