Logo
Logo
×

Advertisement

বিনোদন

বছরের শেষভাগে ‘নতুন অভিজ্ঞতা’ নুসরাতের

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৯ পিএম

বছরের শেষভাগে ‘নতুন অভিজ্ঞতা’ নুসরাতের

নুসরাত জাহান

Advertisement

অভিনেতা-অভিনেত্রীরা শুধু পর্দায় নিজেদের অভিনয়গুণেই ভক্তদের বুঁদ করে রাখেন না, তাদের কেউ কেউ বহু গুণে গুণান্বিত। এই যেমন কেউ ছবি আঁকায় পারদর্শী, আবার কারও রান্নার হাত খুব ভালো।

পশ্চিমবঙ্গের অভিনেত্রী নুসরাত জাহান ভালো রান্না করেন এ কথা ভক্ত-অনুরাগীদের মধ্যে অনেকেই জানেন। তার হাতের আঁকাও অসাধারণ। তবে এবার নতুন একটি বিষয়ে কাজ করতে দেখা গেল অভিনেত্রীকে। 

সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন নুসরাত। যেখানে দেখা যায়, কমলা ও দারুচিনি দিয়ে তৈরি হচ্ছে মোমবাতি। প্রথমবার নিজের হাতে মোমবাতি তৈরি করলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ভাগ করলেন তার অভিজ্ঞতা। ভিডিওতে নুসরাত বলেন, ‘একটা কথা বলতেই হবে আমার দারুণ লেগেছে।’ ক্রিসমাসের সময় এটা তার একেবারে অন্যরকম একটা অভিজ্ঞতা।

ভিডিওতে দেখা যাচ্ছে, আনন্দে আত্মহারা নুসরত। মন দিয়ে মোমবাতি বানাচ্ছেন তিনি। এক্সপার্টের থেকে নিলেন স্পেশাল টিপস। এদিকে ক্রিসমাসে লাল রঙের পোশাকে সান্তাক্লজের টুপি পরে দেখা গেছে নুসরাতকে।

ছেলে ইশানের মুখ দেখা না গেলেও, ক্রিসমাস ট্রি-এর সঙ্গে ছবি ভাগ করেছেন নুসরাত। বর্তমানে তাদের সিনেমা ‘আড়ি’র শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী। ২০২৫ সালের নববর্ষে মুক্তি পাবে ছবিটি।

Advertisement

নুসরাত জাহান

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম