Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়ে অভিনেতার মৃত্যু

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৯ পিএম

চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়ে অভিনেতার মৃত্যু

Advertisement

যুক্তরাষ্ট্রের আলাবামার ভেস্তাভিয়া হিলসে চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়ে ‘বেবি ড্রাইভার’ সিনেমার জনপ্রিয় অভিনেতা জোসেফ মিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পিপল ম্যাগাজিন। মাত্র ১৬ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এই হলিউড তারকা।

জেফারসন কাউন্টি করোনার অফিস জানিয়েছে, ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার ভেস্তাভিয়া পাহাড়ের ক্যানিয়ন রোডের ১৯০০ ব্লকে চলন্ত গাড়ি থেকে পড়ে একজনের মৃত্যুর খবর পেয়েছিলাম। সেখানে গিয়ে আমরা ১৬ বছর বয়সি হাডসন জোসেফ মিকের পরিচয় নিশ্চিত করি। তার মুখমণ্ডল থেঁতলে গিয়েছিল। এছাড়া শরীরের অন্যান্য জায়গাতেও জখম পাওয়া গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনার পর মিককে ইউএবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার আঘাত ছিল অত্যন্ত গুরুতর। দুদিনের চেষ্টায়ও তাকে ফেরানো যায়নি। ভেস্তাভিয়া হিলস পুলিশ বিভাগ ঘটনাটি তদন্ত করছে।

শনিবার মিকের অ্যাকাউন্ট থেকে এক ইনস্টাগ্রাম পোস্টে বলা হয়েছে, ‘এই পৃথিবীতে মিক সামান্য সময় নিয়ে এসেছিলেন; কিন্তু এ অল্প সময়ে তার অর্জন মনে রাখার মতো। তার সঙ্গে সাক্ষাৎ পাওয়া প্রত্যেককে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছিল মিক।’

২০১৪ সালে মাত্র ৬ বছর বয়সে অভিনয় জীবন শুরু হয় জোসেফ মিকের। মেলিসা জোয়ান হার্ট ও জালিল হোয়াইট অভিনীত টেলিভিশন মুভি ‘দ্য সান্তা কন’-এ অভিনয় করেছিলেন তিনি। 

২০১৭ সালে এডগার রাইট পরিচালিত ‘বেবি ড্রাইভার’ সিনেমায় নজর কাড়েন। যাতে তিনি অ্যানসেল এলগর্টের অভিনীত সিনেমার প্রধান চরিত্র বেবির শৈশবের চরিত্রে অভিনয় করেন। 

এছাড়া তিনি জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ম্যাকগাইভার’ রিবুট সিরিজে অভিনয় করেন। মিক অভিনীত সিরিজের মধ্যে আরও রয়েছে ‘দ্য স্কুল ডুয়েল’ ও ‘ফাউন্ড’।

Advertisement

সড়ক দুর্ঘটনা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম