Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘সোনার সিন্দুক’-এ দ্বৈত চরিত্রে মৌ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৩ পিএম

‘সোনার সিন্দুক’-এ দ্বৈত চরিত্রে মৌ

সাদিয়া ইসলাম মৌ

Advertisement

নৃত্যশিল্পী হিসাবেই পরিচিত সাদিয়া ইসলাম মৌ। তবে সুযোগ পেলেই অভিনয় করেন। আগে প্রায়ই তাকে টিভি নাটকে দেখা গেলেও এখন বিশেষ দিবস ছাড়া একেবারেই তার উপস্থিতি মেলে না। মাঝেমধ্যে বিজ্ঞাপনে হাজির হন।

তবে এবার অনেকদিন পর নাটক নিয়ে ফিরেছেন। বাংলাদেশ টেলিভিশনের হীরকজয়ন্তী উপলক্ষে নির্মিত বিশেষ নাটক ‘সোনার সিন্দুক’-এ কাজ করেছেন এ অভিনেত্রী ও নৃত্যশিল্পী। এ কাজটি করার পেছনে দুইটি বিষয়কে গুরুত্ব দিয়েছেন তিনি।

মৌ বলেন, ‘রাষ্ট্রীয় চ্যানেলটি হীরকজয়ন্তী উদযাপন করছে, আর এ বিশেষ দিনের নাটক এটি। এরকম একটি বিশেষ দিনের বিশেষ নাটকে আমাকে নির্বাচন করেছেন সংশ্লিষ্টরা যা আমাকে সম্মানিত করেছে। এ ভাবনাটা নাটকটিতে কাজে আমাকে অনুপ্রাণিত করেছে। এছাড়াও নাটকটির গল্প বেশ ভালো লেগেছে। মূলত এ কারণেই হঠাৎ করেই এতদিন পর আরও একটি নাটকের সঙ্গে যুক্ত হওয়া।’

নাটকটিতে মৌ দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। ২৫ ডিসেম্বর রাতে এটি প্রচার হয়।

Advertisement

সাদিয়া ইসলাম মৌ

Advertisement

আরও পড়ুন

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম