Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অতীত অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে নবাগতদের সতর্কবার্তা রবি কিষাণের

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫ এএম

অতীত অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে নবাগতদের সতর্কবার্তা রবি কিষাণের

Advertisement

বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করা সহজ ছিল না। অধিকাংশ ক্ষেত্রেই ‘কাস্টিং কাউচ’-এর কবলে পড়তে হয় নবাগতদের। শুধু মেধা আর চেহারাই যথেষ্ট নয়। এর জন্য প্রচুর কসরত করতে হয়েছে। তার ব্যতিক্রম হয়নি ভোজপুরী অভিনেতা রবি কিষাণেরও। তারুণ্য ও সুন্দর চেহারা রয়েছে, সবদিক উপযুক্ত হলেও অর্থের প্রাচুর্য না থাকলে মানুষ সুবিধা নেওয়ার চেষ্টা করে। অভিনয় দুনিয়ায় পা রেখেও সে রকমই উপলব্ধি বলে জানিয়েছেন তিনি।

অভিনেতা রবি কিষাণ বলেন, শুধু সিনেদুনিয়ায় নয়, যে কোনো পেশায় এ ধরনের ঘটনা ঘটে থাকে। তিনি বলেন, অল্প বয়সে আমি একাধিকবার এ ধরনের আক্রমণের মুখোমুখি হয়েছি। তখন আমার ছিমছাম চেহারা, আর লম্বা চুল ছিল। তার ওপর আমি কানে ছোট্ট দুল পরতাম।

নিজের অতীত অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে নবাগতদের সতর্কবার্তা দিয়ে রবি কিষাণ বলেন, সবার উদ্দেশে আমার একটাই পরামর্শ— সহজ পথে কখনো সাফল্য পাওয়া যায় না। আমি অনেককে এই রাস্তা অবলম্বন করতে দেখেছি। কিন্তু তার পরেই তাদের আক্ষেপ করতে হয়েছে সেই সিদ্ধান্তের জন্য।

এ অভিনেতা বলেন, তাদের মধ্যে অনেকেই মাদকাসক্ত হয়ে পড়েন, অথবা আত্মহননের পথ বেছে নেন।  তিনি বলেন, কেউ এভাবে তারকা হতে পারেনি। ধৈর্য রাখতে হবে, আর সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। 

রবি কিষাণ বলেন, নব্বইয়ের দশকে আমার বন্ধু অক্ষয় কুমার, অজয় দেবগন তারকা হয়ে ওঠেন। কিন্তু আমি আমার জন্য সঠিক সময়ের অপেক্ষা করছিলাম।

Advertisement

বলিউড অক্ষয় কুমার অজয় দেবগন রবি কিষাণ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম