Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ফেসবুক পোস্টে ভক্তদের আবেগে ভাসালেন পূজা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:০৮ পিএম

ফেসবুক পোস্টে ভক্তদের আবেগে ভাসালেন পূজা

ছবি: সংগৃহীত

Advertisement

ঢালিউড অভিনেত্রী পূজা চেরী চলতি বছর মাকে চিরদিনের মতো হারিয়েছেন। বেশ কিছু দিন অসুস্থ থাকার পর বাসার পাশের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেত্রীর মা ঝর্ণা রায়কে। সেখানে তিনি ১৫ দিন চিকিৎসাধীন ছিলেন। সাত দিন ছিলেন আইসিইউতে। অবস্থার উন্নতি হলে তার মাকে বাসায় নিয়ে যাওয়া হয়। 

কিন্তু গত ২৪ মার্চ আবার অসুস্থ হয়ে পড়লে বাসায় তার মৃত্যু হয়। অসময়ে মাকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েন এ অভিনেত্রী। বিভিন্ন সময় নিজের ফেসবুকে মাকে নিয়ে নানান অনুভূতির কথা জানান পূজা চেরী।

মার্চে মায়ের মৃত্যুর পর ভালো নেই পূজা চেরী। সবসময়ই মাকে মনে করে স্মৃতিকাতর হয়ে ওঠেন তিনি। মা হারানোয় তার শূন্যতাও অপরিসীম। মাকে হারিয়ে যেন সম্পূর্ণ একা হয়ে গেছেন অভিনেত্রী। গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে মা ঝর্ণা রায়কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন পূজা চেরী। পোস্টে তিনি লিখেছেন—'মামুনি, তোমার কথা অনেক বেশি মনে পড়ছে...। থেকো কিন্তু আমার সাথে মা।' অভিনেত্রীর এই আবেগঘন পোস্ট আপ্লুত করেছে ভক্ত-অনুরাগীদের।

উল্লেখ্য, ঢালিউড চলচ্চিত্রে ক্যারিয়ারের শুরু থেকেই সবসময় মাকে পাশে পেয়েছিলেন হালের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। মেয়ের সাফল্যে সবচেয়ে বেশি খুশি হতেন তার মা ঝর্ণা রায়। মায়ের সহযোগিতার এ কথা সবসময় গণমাধ্যমের সামনে এনেছেন অভিনেত্রী।

Advertisement

পূজা চেরী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম