Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মিশন ইম্পসিবলে নিজের চরিত্রের জন্য নতুন অভিনেতা খুঁজছেন টম ক্রুজ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৮:২৩ পিএম

মিশন ইম্পসিবলে নিজের চরিত্রের জন্য নতুন অভিনেতা খুঁজছেন টম ক্রুজ

টম ক্রুজ

Advertisement

২৫ বছরেরও বেশি সময় ধরে সিক্রেট গভর্নমেন্ট এজেন্ট ইথান হান্ট রূপে পর্দায় দর্শকদের বিনোদন দিচ্ছেন হলিউড তারকা টম ক্রুজ। তবে এবার সেই চরিত্রের জন্য নতুন অভিনেতা খোঁজ করছেন তিনি।

জানা গেছে, ‘মিশন ইম্পসিবল’ সিনেমার পরবর্তী দুই কিস্তিতে ইথান চরিত্রের অতীতের কিছু ঘটনা পর্দায় তুলে আনতে চান টম ক্রুজ। তাই ৬২ বছর বয়সি এই অভিনেতা ইথানের তরুণ বয়সের গল্পকে পর্দায় আনতে নতুন মুখ খোঁজ করছেন।

টম ক্রুজ এখন পর্যন্ত মিশন ইম্পসিবল সিরিজের আটটি সিনেমায় অভিনয় করেছেন। সামনে আসছে ‘মিশন ইম্পসিবল-দ্য ফাইনাল রেকনিং’। এরপরই নতুন অভিনেতাকে নিয়ে ইথানের অতীতে ডুব দিতে চান টম।

টম ক্রুজের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ‘সান’ ম্যাগাজিন জানিয়েছে, সিরিজের নবম এবং দশম কিস্তিতে ইথানের তরুণ বয়সের গল্প পর্দায় আনা হবে। আর সেজন্যই নতুন অভিনেতার খোঁজ করছেন তারা।

সূত্র জানায়, ‘ ইথান হান্টের চরিত্রের জন্য সেরা অভিনেতাকে খুঁজে পাওয়া টমের জন্য খুবই জরুরী। টম এমন একজনকে খুঁজছেন যে একেবারেই নতুন এবং এক সিনেমা দিয়েই সাড়া ফেলতে সক্ষম হবে।’

প্রসঙ্গত, আগামী বছরের ২১ মে মুক্তি পাবে ‘মিশন ইম্পসিবল-দ্য ফাইনাল রেকনিং’। ক্রিস্টোফার ম্যাককোয়ারি পরিচালিত এই সিনেমায় টম ক্রুজ ছাড়াও অভিনয় করেছেন হেইলি অ্যাটওয়েল, ভিং রেমস, সাইমন পেগসহ আরও অনেকে।

Advertisement

টম ক্রুজ মিশন ইম্পসিবল হলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম