Logo
Logo
×

Advertisement

বিনোদন

বিয়ে করলেন অভিনেত্রী প্রিয়ন্তী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০১:২২ পিএম

বিয়ে করলেন অভিনেত্রী প্রিয়ন্তী

Advertisement

বিয়ের পিঁড়িতে বসলেন মডেল ও অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। পারিবারিক আয়োজনে গত ২৭ ডিসেম্বর জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই অভিনেত্রী।

জানা গেছে, প্রিয়ন্তীর স্বামীর নাম সালমান আহমেদ। বর্তমানে দেশের একটি জাতীয় দৈনিকের বিপণন বিভাগে কর্মরত রয়েছেন তিনি। ফেসবুক এক স্ট্যাটাসে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন প্রিয়ন্তী-সালমান দুজনেই।

শুক্রবার (২৭ ডিসেম্বর) গুলশান আজাদ মসজিদে অভিনেত্রীর বিবাহ কার্যক্রম সম্পন্ন হয়। বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

প্রিয়ন্তী জানান, বছরখানেকের পরিচয় থেকে বন্ধুত্ব। চলতি বছরে জুলাইয়ে ছিল অভিনেত্রীর জন্মদিন। বিশেষ দিনটি উদযাপনে কক্সবাজার গিয়েছিলেন তিনি। সেখানেই তাকে বিয়ের প্রস্তাব দেন সালমান।

সালমানের প্রস্তাবে সাড়া না দিয়ে পারেননি এই অভিনেত্রী। এরপর সবকিছুই পারিবারিকভাবে এগিয়েছে। শুধু অপেক্ষাটা ছিল বিয়ের। সেটাই বছর শেষ হওয়ার আগেই সম্পন্ন হলো।

প্রিয়ন্তী উর্বী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতক সম্পন্ন করেন। এর পর ২০১৯ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন । 

২০২০ সালের শেষ দিকে বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন। মাত্র তিন বছরের ক্যারিয়ারে অনেকগুলো বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। পাশাপাশি কাজ করেছেন একাধিক নাটক ও ওয়েব সিরিজে।

Advertisement

প্রিয়ন্তী

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম