Logo
Logo
×

Advertisement

বিনোদন

এবার ‘স্বৈরাচারী অঞ্জনা’ নিয়ে হাজির হচ্ছেন মনির খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৬:০০ পিএম

এবার ‘স্বৈরাচারী অঞ্জনা’ নিয়ে হাজির হচ্ছেন মনির খান

Advertisement

বছরের প্রথম দিনই ‘স্বৈরাচারী অঞ্জনা ২০২৫’ শিরোনামের নতুন গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। রোববার বিষয়টি গায়ক নিজেই নিশ্চিত করেছেন।

‘আমার জীবন যদি দেশ হয় তার, তুই যে প্রধানমন্ত্রী... অঞ্জনা’―এমন কথায় ‘‘স্বৈরাচারী অঞ্জনা’ শিরোনামে গানটির কথা লিখেছেন ও সুর করেছেন খ্যাতিমান সংগীতজ্ঞ ব্যক্তি মিল্টন খন্দকার। মিউজিক করেছেন বিনোদ রায়। 

এরইমধ্যে এর মিউজিক ভিডিওর কাজ শেষ হয়েছে। আগামী ১ জানুয়ারি গায়কের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ‘এমকে মিউজিক 24’-এ প্রকাশ করা হবে নতুন গানটি।

প্রতিবার নতুন বছরের প্রথম দিন ‘অঞ্জনা’ শিরোনামে গান প্রকাশ করে আসছেন মনির খান। সেই ধারাবাহিকতায় এবারও নতুন গান নিয়ে ফেরা তার। 

এ বিষয়ে মনির খান বলেন, এবার একটু ভিন্ন ধারায় অঞ্জনা গান তৈরি করেছি। বর্তমান পরিস্থিতি এবং অঞ্জনার চারিত্রিক বিষয়গুলো মিল রেখেই সৃষ্টি করা হয়েছে এই গানটি। শ্রোতারা তো বরাবরই আমার গান শুনেন, গান শুনে আমাকে ভালোবেসেছেন, হৃদয়ে জায়গা করে দিয়েছেন বলেই আমি আজ এখানে এসেছি। এ কারণেই দীর্ঘদিন ধরে সংগীতের সঙ্গে চলতে পারছি।

Advertisement

স্বৈরাচারী অঞ্জনা মনির খান

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম