Logo
Logo
×

Advertisement

বিনোদন

থার্টিফার্স্টে পটকা ফোটানোকে হেলিকপ্টার থেকে গুলির সঙ্গে তুলনা নওশাবার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০২:৩৩ পিএম

থার্টিফার্স্টে পটকা ফোটানোকে হেলিকপ্টার থেকে গুলির সঙ্গে তুলনা নওশাবার

Advertisement

নতুন বছরকে স্বাগত জানাতে থার্টিফার্স্ট নাইটে আতশবাজি, পটকা ফোটানো আর ফানুস ওড়ানো যেন রীতি হয়ে দাঁড়িয়েছে। 

পটকা ফুটিয়ে ইংরেজি নববর্ষ উদযাপনকে হেলিকপ্টার থেকে গুলির সঙ্গে তুলনা করেছেন জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ।  থার্টিফার্স্ট নাইট বর্জনের আহ্বান জানিয়ে বিপন্ন পাখিদের পক্ষে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী। 

নওশাবা বলেন, ‘২০২৪-এ আমাদের সবচেয়ে ভয়াবহ এক অভিজ্ঞতা ছিল হেলিকপ্টার থেকে গুলিতে নিরপরাধ শিশুর প্রাণ হারানো। কখনো কী ভেবে দেখেছেন, আমাদের উল্লাসে আকাশে ছুঁড়ে দেওয়া আতশবাজির জ্বলন্ত টুকরোতে পাখিদের ছোট্ট শরীর পুড়ে যায় একইভাবেই। আমাদের উৎসবের শব্দে আতঙ্কে তাদের জীবনের আলো নিভে যায়! অথচ এই পৃথিবী তো শুধু আমাদের নয়, তাদেরও। ছোট্ট শিশু উমায়ের প্রাণ হারিয়েছিল এই বর্ষবরণের আতশবাজির ভয়াবহ শব্দে।’

এই অভিনেত্রী আরও বলেন, ‘আমাদের এবারের বর্ষবরণ আগ্রাসী না হোক, চলুন দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হই। আপনার বাসার অসুস্থ বুড়ো বাবা-মা এবং শিশুদের কথা ভেবে, রাস্তার অসহায় পথপ্রাণী আর পাখিদের কথা ভেবে এবারের বর্ষবরণ হোক আতশবাজি মুক্ত। ২০২৫ হোক মঙ্গলময় পরিবর্তনের বছর। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে।’

বাংলাদেশ শিল্পীকল্যাণ ট্রাস্ট ও চলচ্চিত্র সেন্সরের সদ্যগঠিত বোর্ডের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এ ছাড়াও তীরন্দাজ রেপার্টরি থিয়েটারের ‘কণ্ঠনালীতে সূর্য’নাটকে কাজ করছেন তিনি। নুহাশ হুমায়ুনের ওয়েব সিরিজ ‘২ষ’-এর নতুন পর্ব ‘অন্তরা’য় পাওয়া যাবে তাকে।

Advertisement

থার্টিফার্স্ট নাইট আতশবাজি পটকা কাজী নওশাবা আহমেদ

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম