Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

প্রকাশ্যে সহ-অভিনেত্রীকে চড় দিয়েছিলেন ধর্মেন্দ্র-হেমা মালিনীর কন্যা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৪ পিএম

প্রকাশ্যে সহ-অভিনেত্রীকে চড় দিয়েছিলেন ধর্মেন্দ্র-হেমা মালিনীর কন্যা

বাবা ধর্মেন্দ্র ও মা হেমা মালিনীর সঙ্গে এশা দেওল (বামে)

Advertisement

বলিউডের একসময়ের হার্টথ্রব নায়ক ধর্মেন্দ্র এবং ‘ড্রিম গার্ল’ খ্যাত অভিনেত্রী হেমা মালিনীর কন্যা এশা দেওল। অভিনয় দিয়ে খুব একটা পরিচিতি না পেলেও বহু বছর আগের একটি ঘটনার কারণে এখনো শিরোনাম হয় তার নাম।

২০০৬ সালে ‘পেয়ারে মোহন’ ছবিতে এশা দেওল অভিনয় করেছিলেন। সেখানে তার সহশিল্পী ছিলেন মডেল-অভিনেত্রী অমৃতা রাও।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, শুটিংয়ের সময় কোনো এক কারণে এশা দেওল-অমৃতা রাও তর্কে জড়িয়ে পড়েন। বাকবিতণ্ডা এমন পর্যায়ে পৌঁছায় যে অমৃতাকে চড় মেরে বসেন এশা।

পরে এই প্রসঙ্গে এশা বলেছিলেন, ঘটনা নিয়ে তার কোনো আক্ষেপ নেই। অমৃতার যা প্রাপ্য তাই পেয়েছেন। অমৃতা নাকি এশাকে সকলের সামনে অপমান করেছিলেন। 

পরে অমৃতা নিজের ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়েছিলেন এশার কাছে।

প্রসঙ্গত, ২০০২ সালে ‘আব কি বারাস’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন অমৃতা রাও। শাহিদ কাপুরের বিপরীতে ‘ইশক ভিশক’ এবং ‘বিবাহ’ ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা। এছাড়াও তার ঝুলিতে রয়েছে ‘ম্যায় হু না’র মতো ছবি।

Advertisement

এশা দেওল অমৃতা রাও হেমা মালিনী ধর্মেন্দ্র

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম