Logo
Logo
×

Advertisement

বিনোদন

খোলা আকাশের নিচে রণবীর-আলিয়ার আদুরে সেলিব্রেশন ভাইরাল!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০২:০২ পিএম

খোলা আকাশের নিচে রণবীর-আলিয়ার আদুরে সেলিব্রেশন ভাইরাল!

ছবি: সংগৃহীত

Advertisement

নতুন বছরের শুরুতেই যেন ভালোবাসার জোয়ার। স্ত্রী আলিয়াকে বাহুডোরে বেঁধেই ২০২৫ সালকে স্বাগত জানালেন রণবীর কাপুর। পরিবারের সঙ্গেই সেলিব্রেশনে মেতেছিলেন তারকা দম্পতি। ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিও শেয়ার করেছেন নীতু কাপুর।

ভিডিও দেখে মনে হচ্ছে, নতুন বছরকে স্বাগত জানাতে কোনো বিলাসবহুল রিসোর্টে গিয়েছিলেন তারা। সঙ্গী নীতু কাপুর, সোনি রাজদান, স্বামী ও কন্যা-সহ রিধিমা কাপুর আর অবশ্যই ছোট্ট রাহা। মাঝরাতের সেলিব্রেশন হয় খোলা আকাশের নিচে। সেখানে সম্ভবত রাহা ছিল না। তবে রণবীর ছিলেন খোশ মেজাজে। হাতে শ্যাম্পেনের বোতল নিয়েই নতুন বছরকে স্বাগত জানান তারকা। আতশবাজির রোশনাইয়ে আকাশ ভরে উঠতেই ছুটে চলে আসেন আলিয়ার কাছে। তাকে জড়িয়ে ধরে আদরে ভরিয়ে দেন।

একসময় রণবীরের নারীসঙ্গ নিয়ে প্রচুর চর্চা হত বলিউড পাড়ায়। দীপিকা পাড়ুকোণ, ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে ছিলেন কাপুর জুনিয়র। ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার শুটিংয়ে আলিয়া ও তার সম্পর্কের সূত্রপাত। ২০২২ সালের এপ্রিল মাসে ঘরোয়াভাবেই বিয়ে সারেন তারকা যুগল। সেবছরের নভেম্বর মাসেই রাহার জন্ম। এখন রণবীর পুরদস্তুর ‘ফ্যামিলি ম্যান’। আলিয়া-রাহাকে চোখে হারান তিনি।

প্রসঙ্গত, আগামীতে সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় আলিয়া ও রণবীরকে একসঙ্গে দেখা যাবে। ছবিতে আবার ভিকি কৌশলও রয়েছেন। এর আগে ‘সঞ্জু’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন রণবীর-ভিকি। অফস্ক্রিনেও দুজনের বেশ বন্ধুত্ব। বর্তমানে ভিকি রণবীরের সাবেক ক্যাটরিনা কাইফের স্বামী। তবে তাতে দুই তারকার বন্ধুত্বে কোনো ভাটা পড়েনি। রামমন্দির উদ্বোধনের দিনও অযোধ্যার তারকাখচিত অনুষ্ঠানে রণবীর-আলিয়ার সঙ্গে এক গাড়িতে মন্দির চত্বর অবধি পৌঁছতে দেখা গিয়েছিল ভিকি-ক্যাটরিনাকে। অতএব, অতীতের তিক্ততা বর্তমানে আর নেই।

Advertisement

বলিউড আলিয়া ভাট রণবীর কাপুর

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম