Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

একসঙ্গে চমক নিয়ে আসছেন আসিফ ও ইমরান

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০৪:১৯ পিএম

একসঙ্গে চমক নিয়ে আসছেন আসিফ ও ইমরান

ছবি: সংগৃহীত

Advertisement

দেশের সংগীতাঙ্গনে জনপ্রিয় দুই মুখ আসিফ আকবর ও ইমরান মাহমুদুল। এই দুই তারকার মধ্যে সম্পর্কের মধুরতা যেমন দৃঢ় সেই সঙ্গে দু’জন দুজ’নার কাজের প্রতি মুগ্ধতাও অনেক। মাঝে মধ্যেই আড্ডায় মাতেন এই দুই তারকা। তবে একসঙ্গে কাজ করতে তাদের খুব একটা দেখা যায়নি। কিন্তু এবার সংগীতের দুই প্রজন্মের এই দুই তারকাকে একীভূত করছে দেশের অন্যতম অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। প্রতিষ্ঠানটি প্রকাশ করতে যাচ্ছে এই দুই তারকার গান।

ইতোমধ্যে নির্মিত হয়েছে গানটির ভিডিও। ভিডিওতে চমক হিসেবে থাকছে এই দুই তারকার উপস্থিতি। বিষয়টি নিয়ে আসিফ ও ইমরানের অগণিত ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

স্নেহাশীষ ঘোষের কাব্যমালায় ইমরান মাহমুদুলের সুর ও সংগীতে 'মন জানে' শিরোনামের গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।

বিষয়টি নিয়ে আসিফ আকবর বলেন, ‘ইমরান মাহমুদুল এ প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় শিল্পী-কম্পোজার। বাস্তববাদী পেশাদার মানসিকতা ধারণ করে সে। ‘মন জানে’ শিরোনামে আমরা একসঙ্গে যে কাজটি করলাম আশা করি তা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।’

এ গান নিয়ে ইমরান বলেন, ‘ছেলেবেলা থেকে আসিফ ভাইয়ের গান শুনে বড় হয়েছি। আমাদের কাছে তখন গান মানেই ছিল আসিফ ভাই। আসিফ ভাইয়ের জন্য গান করতে গেলেই মনের ভিতর অন্যরকম এক অনুভুতি কাজ করে। আমাদের এই কাজটি শ্রোতাদের ভালো লাগবে আমার বিশ্বাস।’

ধ্রুব মিউজিক স্টেশন ডিএমএস জানায় নতুন বছরে তারা শোতাদের উপহার দিচ্ছে ‘মন জানে’ শিরোনামের এই গান। ৫ জানুয়ারি তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘মনজানে’ গানের ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আর্ন্তজাতিক একাধিক অ্যাপে।

Advertisement

আসিফ আকবর ইমরান মাহমুদুল

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম