Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

লাইফ সাপোর্টে অঞ্জনা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৯:৫৬ এএম

লাইফ সাপোর্টে  অঞ্জনা

অঞ্জনা রহমান ।

Advertisement

টালিউডের বর্ষীয়ান অভিনেত্রী ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান গত এক সপ্তাহ ধরে  রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন।

কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পরে গতকাল বুধবার রাতে অভিনেত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। একটি গণমাধ্যমে নিশ্চিত করে মায়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন অঞ্জনার ছেলে নিশাত রহমান মনি।

এদিকে হাসপাতালে ভর্তির আগে টানা ১৫ দিন জ্বরে আক্রান্ত ছিলেন এ নৃত্যশিল্পী। ওষুধ খেয়েও কোনো কাজ হচ্ছিল না তার। পরে চিকিৎসকের শরণাপন্ন হয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায় তার রক্তে সংক্রমণ ধরা পড়েছে। এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় অঞ্জনা রহমানকে।

উল্লেখ্য, দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী অঞ্জনা রহমান নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় অভিনেত্রী তিনি। এখন পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনা রহমান।

Advertisement

অঞ্জনা রহমান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম