Logo
Logo
×

Advertisement

বিনোদন

চরিত্রের মধ্যে তামিল কিংবা বলিউডের ভাইব কাজ করছে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১২:৫৪ পিএম

চরিত্রের মধ্যে তামিল কিংবা বলিউডের ভাইব কাজ করছে

ফাইল ছবি

Advertisement

বছরের প্রথম দিনেই এসেছে আলোক হাসান পরিচালিত ‘টগর’  সিনেমার টিজার। এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন হিরো আদর আজাদ। তার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।

‘টগর’ সিনেমা প্রসঙ্গে পরিচালক আলোক হাসান জানিয়েছেন, নতুন বছরের চমক হিসেবে আসছে ‘টগর’ সিনেমা। রক্ত আর প্রতিশোধের গল্পে সিনেমাটির শুটিং শুরু হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে।

এ সিনেমার হিরো আদর আজাদ বলেন, এই প্রথম এমন একটি চরিত্রে কাজ করছি, যে চরিত্রটির মধ্যে তামিল কিংবা বলিউডের ভাইব কাজ করছে। এটি সম্পূর্ণ ভিন্ন কিছু হতে যাচ্ছে।

অন্যদিকে দীঘি বলেন, ‘টগর’ সিনেমার গল্পটি অসাধারণ। বাণিজ্যিক উপাদান ও চমক মিলিয়ে দারুণ কিছু হতে যাচ্ছে।

এদিকে ‘টগর’ সিনেমাটির কনসেপ্ট তৈরি করেছে এআর টিম। ছবির চিত্রনাট্য তৈরি করেছেন মামুনুর রশীদ তানিম। এমন রহস্যে মোরা, থ্রিল দিয়েই তৈরি হয়েছে আলোক হাসান পরিচালিত ছবি ‘টগর’। 

এ সিনেমার গল্পে দেখা যাবে— ছিন্ন-ভিন্ন অনেকগুলো মরদেহ পড়ে আছে। সেখান থেকে নিথর দেহের পা ধরে টেনে নিয়ে যাচ্ছে এক হিংস্র ব্যক্তি। পাশেই দাঁড়িয়ে ভয়ার্ত চোখে অসহায় দৃষ্টি মেলে তাকিয়ে আছে এক মেয়ে। মেয়েটি যখন দাঁড়ায়, তখন তার দিকে তেড়ে আসে এক অস্ত্রধারী! অতঃপর...। এমন গল্প নিয়েই নির্মিত হতে যাচ্ছে 'টগর'।

Advertisement

টগর সিনেমা হিরো আদর আজাদ

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম