Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘গুড নিউজ’ দিলেন ক্যাটরিনা!

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৭:০১ পিএম

‘গুড নিউজ’ দিলেন ক্যাটরিনা!

ক্যাটরিনা কাইফ। ছবি: ইনস্টাগ্রাম

Advertisement

ভক্ত-অনুরাগীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বর্ষবরণ উদযাপনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এ উদযাপনের ছবি নেটদুনিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের অনেকেই তার পোশাক দেখে সন্দিহান হয়ে পড়েন। এতে কেউ কেউ জিজ্ঞাসা করে বসেন— এ বছরই কি গুড নিউজ আসছে?

এদিন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ইনস্টাগ্রামে দুটো ছবি পোস্ট করেন। সেখানেই দেখা যাচ্ছে, তার পরনে সাদা-কালো পলকা ডট ড্রেস। বেশ পার্টিমুডে রয়েছেন অভিনেত্রী। হাসিমুখে একটি বাগানে দাঁড়িয়ে পোজ দিয়েছেন তিনি। ছবিগুলো পোস্ট করে অভিনেত্রী লিখেছেন— ২০২৪ শেষ। ২০২৫ হাজির— হ্যাপি নিউ ইয়ার।

এই পোস্টে অনেকেই জিজ্ঞাসা করেছেন— তবে কি চলতি বছরেই ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল ‘গুড নিউজ’ দেবেন? একজন লিখেছেন—আমার মনে হয় এই বছর ছোট ভিকি কৌশল আসছে। আরেকজন লিখেছেন— পলকা ডট ড্রেস...! হুম! তৃতীয়জন লিখেছেন— এই বছরই কি গুড নিউজ পাচ্ছি? ভাবছেন কেন এমনটি লেখা হয়েছে? নেটিজেনদের অনেকের মতে, পলকা ডট ড্রেস পরে ছবি দেওয়ার পরই নাকি অভিনেত্রীরা তাদের গর্ভবতী হওয়ার খবর দেন। তাই এটা নিছক মজা করেই লিখেছেন তারা। 

অনেকেই আবার অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক নেটিজেন লিখেছেন— ভিকি খুব খারাপ ছবি তোলেন। কেউ আবার লিখেছেন—বলিউডের অন্যতম মিষ্টি এবং গুণী অভিনেত্রী।

উল্লেখ্য, এদিন একা ক্যাটরিনা কাইফ নন, ভিকি কৌশলও তাদের বর্ষবরণের ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, তারা একটি পুলের ধারে বসে আছেন।

তবে এ বিষয়ে জানিয়ে রাখা ভালো, মাঝেও বেশ কয়েকবার ২০২৪ সালে রটে গিয়েছিল ক্যাটরিনার গর্ভবতী হওয়ার খবর। তবে সেসবই ভুয়া ছিল। ক্যাটরিনা সত্যিই গর্ভবতী নাকি সবটা নেহাতই জল্পনা এবারও সেটি সময়ই বলবে। তবে আপাতত তারকা জুটি এ বিষয়ে কিছুই জানাননি। ২০২১ সালের ৯ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। রাজস্থানে বসেছিল তাদের বিবাহ বাসর।

উল্লেখ্য, ক্যাটরিনা কাইফকে শেষবার মেরি ক্রিসমাস ছবিতে দেখা গিয়েছিল বিজয় সেতুপতির সঙ্গে। অন্যদিকে ভিকি কৌশলকে আগামীতে দেখা যাবে ছাবা ছবিতে। এ ছবিতে তিনি ছত্রপতি সম্ভাজী মহারাজের চরিত্রে অভিনয় করবেন বলে জানা গেছে।

Advertisement

ক্যাটরিনা কাইফ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম