Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

করণ জোহরের ছবিতে ‘কিসিক’খ্যাত শ্রীলীলা, তার বিপরীতে কে?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ০১:৩৭ পিএম

করণ জোহরের ছবিতে ‘কিসিক’খ্যাত শ্রীলীলা, তার বিপরীতে কে?

Advertisement

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবিতে নজর কেড়েছেন। দর্শকদের মনে সংশয় ছিল— অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর মতো কি লাস্যে মাত করতে পারবেন? সেই পরীক্ষায় উতরে গেছেন দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। বলিউডে পা রাখতে চলেছেন। পরিচালক করণ জোহরের আগামী ছবিতে ‘কিসিক’খ্যাত শ্রীলীলার অভিষেক হতে যাচ্ছে। তার বিপরীতে কোন অভিনেতাকে দেখা যাবে?

‘পুষ্পা: দ্য রুল’ ছবিতে সামান্থার ‘উ আন্তাভা’-তে মেতেছিল দর্শকরা। তাই দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলার ওপরে ছিল প্রত্যাশার বোঝা। তবে ‘আইটেম সংয়ে তিনিও যে পিছিয়ে নেই, বুঝিয়ে দিয়েছেন এ অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম খুললেই দেখা যায় তার ভিডিও। তিনি যে লম্বা দৌড়ের ঘোড়া, তা মেনে নিয়েছেন দর্শকরা। 

তবে বলিউডের দিকে তাকিয়ে অভিনেত্রী শ্রীলীলা। সেই মতোই জানা গেছে ধর্ম প্রযোজনা সংস্থার নাম। তালিকায় রয়েছে আরও বেশ কয়েকটি প্রযোজনা সংস্থার নাম। একটি সূত্র জানিয়েছে, বলিউডে তার বিপরীতে নাকি দেখা যাবে কার্তিক আরিয়ানকে। এ বিষয়ে কার্তিক আরিয়ান জানিয়েছেন, পর্দায় শ্রীলীলাকে দেখতে দারুণ লাগে। তার সঙ্গে ওর জুটি খুবই ভালো লাগবে। একেবারে আনকোরা জুটি। যদিও এ মুহূর্তে প্রাথমিক পর্যায়ের কথাবার্তা চলছে। তবে আগামী কয়েক দিনের মধ্যেই বিষয়টি নিশ্চিত হয়ে যাবে। দুজনকে একসঙ্গে পর্দায় দেখার জন্য আমরা উচ্ছ্বসিত।

এদিকে আগামীতে করণ জোহরের ছবি যে কার্তিক আরিয়ান সঙ্গে কাজ করছেন, সেই খবর ছড়িয়েছে ইতোমধ্যে। ধর্ম প্রযোজনা সংস্থার এক ছবিতে নায়ক তিনি। ছবির নাম, ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’। পরিচালক সমীর বিদওয়ানস।

এর আগে 'দোস্তানা ২’ নিয়ে পরিচালক করণ জোহরের সঙ্গে কিছু সমস্যা হয়েছিল অভিনেতা কার্তিকের। বহু দিন ধরে ছবির প্রস্তুতি চললেও হঠাৎই এ ছবি থেকে বেরিয়ে যান তিনি। সেই ঘটনার পর ফের একসঙ্গে করণ ও কার্তিক। তাই ইতোমধ্যে এ ছবি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। এবার দেখার বিষয়— এ ছবিতেই কার্তিকের বিপরীতে ‘কিসিক’কন্যা শ্রীলীলাকে দেখা যাবে কিনা।

Advertisement

পরিচালক করণ জোহর অভিষেক অভিনেতা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম