Logo
Logo
×

Advertisement

বিনোদন

সম্পর্কে প্রতারণা নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করণের

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ০৩:৫৪ পিএম

সম্পর্কে প্রতারণা নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করণের

ছবি: সংগৃহীত

Advertisement

সমাজ ও ব্যক্তিগত জীবন প্রসঙ্গে মন্তব্য করতে কখনো পিছপা হন না বলিউড পরিচালক করণ জোহর। তবে অনেক সময়েই তাতে থাকে হেঁয়ালির ছোঁয়া। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এবার সম্পর্ক নিয়ে তেমনই একটি পোস্ট করে নেটিজেনদের একাংশের দৃষ্টি আকর্ষণ করেছেন এ বলি পরিচালক।

করণ জোহর ইনস্টাগ্রামের স্টোরিতে ইংরেজিতে কয়েক লাইন লিখেছেন। যার বাংলা অর্থ দাঁড়ায়— যখন আপনার প্রশিক্ষক আপনাকে একটা ‘চিট ডে’ দেন, তখন সেটি সম্পর্কের ক্ষেত্রে বর্তায় কিনা, সেটি তার জানার প্রয়োজন নেই। কিছু ঘটলে দোষ তার। 

করণের এমন বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে চর্চা। অনেকেই তার পোস্ট করা লেখাটি ‘শেয়ার’ করেছেন। কেউ কেউ আবার করণ সম্পর্কে রয়েছেন বলেও উল্লেখ করেন। যদিও পরিচালক এ প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া দেননি।

সম্প্রতি করণ জোহর তার প্রযোজনায় ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’ ছবির নাম ঘোষণা করেছেন। এ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করছেন অভিনেতা কার্তিক আরিয়ান। 

উল্লেখ্য, এর আগে কার্তিক আরিয়ানকে নিয়ে ‘দোস্তানা ২’ ছবিটির ঘোষণা করেন পরিচালক করণ জোহর। কিন্তু পরে উভয়ের মতবিরোধের কারণে সেই ছবির কাজ আর শুরু হয়নি। নতুন করে করণ-কার্তিকের গাঁটছড়া প্রকাশ্যে আসার পর দুই তারকার অনুরাগীরাই তাদের সাধুবাদ জানিয়েছেন।

Advertisement

করণ জোহর

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম