Logo
Logo
×

Advertisement

বিনোদন

শক্তি কাপুরের ঋণ কোনো দিন ভুলবেন না অর্চনা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০১:০৩ পিএম

শক্তি কাপুরের ঋণ কোনো দিন ভুলবেন না অর্চনা

ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড অভিনেত্রী অর্চনা পূরণ সিং মুম্বাইয়ে সবে পায়ের নিচের জমি শক্ত করছেন। তিনটা ফ্ল্যাট কিনেছেন। সেই সময় চতুর্থ ফ্ল্যাট কেনার জন্য ঘুরছেন। কিন্তু বাজেট অনুযায়ী, সেই বাড়ির দাম কিছুটা বেশি। সেই সময় একজন অভিনেতা তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। অভিনেত্রী একাধিক বাংলো কিনলেও কঠিন সময়ে অতীত ঘাঁটলেন তিনি।

সম্প্রতি কপিল শর্মার শোয়ে গোবিন্দ, চাঙ্কি পান্ডে ও শক্তি কাপুরের দেখা মেলে। অর্চনা পূরণ সিং তার ইউটিউব চ্যানেলে শক্তির সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে শক্তি জানিয়েছেন, মুম্বাই শহরে অর্চনার তিনটে বাংলো রয়েছে। অভিনেত্রী খুব দ্রুত চতুর্থ বাংলোটি কিনতে চলেছেন। এ প্রসঙ্গে অর্চনা জানান—একাধিক বাংলো কিনলেও, কঠিন সময়ে শক্তিই তার পাশে দাঁড়িয়েছিলেন।

ওই ভিডিওতে অর্চনা বলেন, আমি কোনো দিন ভুলতে পারব না। যখন আমি ফ্ল্যাট কিনতে যাই, তখন শক্তি আমাকে ৫০ হাজার টাকা ঋণ দিতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন—যদি তোমার প্রয়োজন হয়, তা হলে আমার থেকে টাকাটা ধার হিসাবে নিতে পারো। সেই সময় ৫০ হাজার টাকার মূল্য ছিল অনেক।

কপিলের শোর ওই পর্বেই চাঙ্কি বলেন, একবার এক উঠতি অভিনেতাকেও ৫০ হাজার টাকা পাঠিয়েছিলেন শক্তি কাপুর। কারণ নব্বই দশকে খলচরিত্রে অভিনয় করে জনপ্রিয় হন শক্তি। আর ওই নতুন অভিনেতাকে নির্মাতারা খলচরিত্রে ইন্ডাস্ট্রিতে ‘লঞ্চ’ করতে চাইছিলেন। তাই শক্তি সুযোগ হারাতে চাননি। শক্তি তাকে টাকাটা পাঠিয়ে বলেন— চরিত্রটি ফিরিয়ে দিতে। ওই অভিনেতা ৫০ হাজার টাকা নিয়ে পরবর্তী দুবছর বাড়িতেই বসে ছিলেন।

Advertisement

বলিউড অর্চনা পূরণ সিং শক্তি কাপুর

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম